১৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কক্সবাজারে একদিনে ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে নিম্নাঞ্চল

অনলাইন ডেস্ক : কক্সবাজারে টানা দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অতীতের সকল রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫০১ মিলিমিটার।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ৫০১ মিলিমিটার। এই ভারী বর্ষণ কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এর আগে ২০১৫ সালের ২৪ জুন এক দিনের সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল ৪৬৭ মিলিমিটার।

আরও পড়ুনঃ   রাসিকের ‘শিক্ষা পদক-২০২৬’ এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বলবৎ রয়েছে। অতিবৃষ্টিতে কক্সবাজারের শতাধিক জনপদ পানিতে নিমজ্জিত হয়েছে। একই সঙ্গে পাহাড়ি ঢল ও পানি প্রবেশ করে জেলার বেশকিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিতে জেলায় এখন পর্যন্ত পাহাড় ধসে ছয়জনের মৃত্যু হয়েছে।

বৃষ্টিতে কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকরা পড়েছেন চরম বিপাকে। অধিকাংশ পর্যটক অবস্থান করছেন হোটেল কক্ষে। আবার অনেকেই বৃষ্টি উপেক্ষা করে ছুটছেন সাগরে। সাগরে লোনা জলে গা ভাসাচ্ছেন।

আরও পড়ুনঃ   বাঁধে ভাঙন, সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল এলাকা

পর্যটকরা জানান, সৈকতের বর্ষাকালীন সৌন্দর্য অন্যরকম। আবার অনেককেই বৃষ্টির কারণে বিরক্তি প্রকাশ করতেও দেখা গেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এই পরিস্থিতিতে কক্সবাজারে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। জেলায় এই পর্যন্ত পাহাড় ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। আমাদের উদ্ধার কার্যক্রম চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১০

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১১

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

১২

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৫

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১৬

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৭

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

১৮

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

১৯

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST