২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের রাজশাহীর পৈতৃক বসতভিটা বারবার ভাঙার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের রাজশাহীর মিঞাপাড়াস্থ পৈতৃক বসতভিটা বারবার ভাঙার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি নিশ্চিতকরণ এবং অবশিষ্ট জমি ও স্থাপনা সংরক্ষণের দাবিতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপি গ্রহণের পর ভূমিমন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন এবং বসতভিটাটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

শুক্রবার ২৭ নভেম্বর সন্ধ্যায় রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় এর মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর সঙ্গে সাক্ষাৎ করে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার অবশিষ্ট ০.১৬০৩ একর জমি দ্রুত অবমুক্ত করা, বিদ্যমান ইজারা পুনর্বিবেচনা এবং ঐতিহাসিক স্থানটিকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী নির্মাতা। দেশভাগের আগে রাজশাহীর মিঞাপাড়ার পৈতৃক বাড়িতেই তাঁর শৈশব ও কৈশোর কেটেছে। ফলে বসতভিটাটি বাংলাদেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন। ২০০৮ সাল থেকে ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদ সেখানে নিয়মিত চলচ্চিত্র উৎসব ও সাংস্কৃতিক আয়োজন করে আসছে। ২০১৯ সালে বাড়িটির একাংশ ভাঙার উদ্যোগ দেশ-বিদেশে প্রতিবাদের মুখে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়। ২০২১ সালে সংরক্ষণের জন্য সরকারি প্রাক্কলন প্রস্তুত হলেও অর্থ বরাদ্দের অভাবে তা বাস্তবায়িত হয়নি। পরবর্তী সময়ে জেলা প্রশাসন জমিটি অবমুক্ত করার উদ্যোগ নিলেও ২০২৪ সালের আগস্টে বসতভিটার অবশিষ্ট কক্ষগুলো ভেঙে ফেলা হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ উপেক্ষিত হয়েছে এবং তদন্তপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

এদিকে, ২০২৬ সালের ১৭ নভেম্বর আবারও বসতভিটার টিকে থাকা অংশ ভাঙার চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্টরা বাধা দিলে শ্রমিকেরা জানান, তাঁরা জায়গাটি পরিষ্কার করার নির্দেশ পেয়েছেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিষ্কারের নামে স্থাপনাটির একটি দেয়ালের উল্লেখযোগ্য অংশ ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

ভূমিমন্ত্রীর কাছে প্রদত্ত স্মারকলিপিতে পাঁচ দফা দাবি ও প্রস্তাব উত্থাপন করা হয়েছে। এগুলো হলো—

১. ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বসতভিটা বারবার ভাঙার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং তদন্তসাপেক্ষে দায়ীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ২. ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার টিকে থাকা অংশসহ অবশিষ্ট ০.১৬০৩ একর জমি সংরক্ষণ করে সেখানে তাঁর নামে চলচ্চিত্রকেন্দ্র প্রতিষ্ঠার জন্য জমিটি দ্রুত অবমুক্ত করতে হবে। ৩. ১৯৮৭–৮৮ সালের দিকে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুকূলে দেওয়া জমির ইজারা পুনর্বিবেচনা করতে হবে এবং ইজারা বাতিল করে জমিটি সরকারি বা জেলা প্রশাসনের অধীনে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ৪. অবশিষ্ট ০.১৬০৩ একর জমির চারদিকে দ্রুত উচ্চ সীমানাপ্রাচীর নির্মাণ করতে হবে। একই সঙ্গে স্থানটিকে সংরক্ষিত এলাকা এবং ‘ঋত্বিক কমপ্লেক্স’ নির্মাণের জন্য নির্ধারিত স্থান হিসেবে উল্লেখ করে সাইনবোর্ড স্থাপন ও প্রবেশের জন্য একটি গেট নির্মাণ করতে হবে। ৫. ভবিষ্যতে সেখানে বহুতল ‘ঋত্বিক কমপ্লেক্স’ নির্মাণ করে ‘ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র’ ও ‘ঋত্বিক ফিল্ম ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি চলচ্চিত্র সংগ্রহশালা বা সাংস্কৃতিক জাদুঘর, স্টুডিও, সেমিনার হল, সিনেপ্লেক্স, প্রদর্শনী গ্যালারি, চলচ্চিত্রবিষয়ক গবেষণাগার, গ্রন্থাগার এবং চলচ্চিত্র ও সংস্কৃতিকর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তুলতে হবে।

আরও পড়ুনঃ   ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে আলোচনাকালে তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। স্মারকলিপি প্রদানকারীরা তাঁর এই আশ্বাসকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্মারকলিপি প্রদানকারীরা বলেন, ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণ করা শুধু একজন বিশ্ববরেণ্য চলচ্চিত্রকারের স্মৃতিরক্ষা নয়; এটি বাংলাদেশের চলচ্চিত্র ঐতিহ্য, সাংস্কৃতিক ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্মের সাংস্কৃতিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত। তাই বিষয়টিকে কেবল একটি জমি বা স্থাপনা-সংক্রান্ত বিরোধ হিসেবে না দেখে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে।

তাঁরা অবিলম্বে বসতভিটার অবশিষ্ট অংশের সুরক্ষা নিশ্চিত করা, ভাঙার ঘটনা তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা, জমি অবমুক্ত করা এবং প্রস্তাবিত ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র ও ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানকারী সংগঠন ও প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী; চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজশাহীর বিভিন্ন চলচ্চিত্র সংসদ, সামাজিক-সাংস্কৃতিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

২

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৩

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৪

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৫

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৬

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৭

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৮

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১০

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১১

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১২

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৬

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৭

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৮

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৯

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST