১২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

উত্তর গাজায় ১০ ইসরায়েলি সেনার মৃত্যু

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে দখলদার ইসরায়েলের সেনারা। সেখানে গত এক সপ্তাহে ১০ সেনার মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধুমাত্র গতকাল শনিবারই প্রাণ হারিয়েছেন চারজন। এছাড়া আহত হয়েছেন ছয়জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত মঙ্গলবার উত্তর গাজায় তিনজন, এর আগের দুইদিনে তিনজনের মৃত্যু হয়। আর সর্বশেষ গতকাল শনিবার একসঙ্গে চারজনের মৃত্যু হলো। এরমাধ্যমে গত তিন মাসে উত্তর গাজায় মোট ৪৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আর সবমিলিয়ে যুদ্ধে প্রাণ গেছে ৪০২ দখলদারের।

আরও পড়ুনঃ   আমিরাতকে ইরান সেনাবাহিনীর কঠোর ভাষায় সতর্কতা ‘রাস আল খাইমাহতে হিট করব’

ইসরায়েলের সঙ্গে ১৫ মাসের বেশি সময় ধরে হামাসের যুদ্ধ চলছে। তবে এবার এই যুদ্ধের সমাপ্তি চাচ্ছেন ইসরায়েলি সেনাদের বাবা-মায়েরা। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে খোলা চিঠি লেখেন ৮০০ বাবা-মা। এতে তারা বলেছেন, “আমরা আপনাকে আমাদের সন্তানদের বলি হতে দিতে পারি না। সেনাবাহিনীর গাজায় অবস্থানের কোনো কারণ নেই। গাজায় যে যুদ্ধ হচ্ছে সেটির কোনো দিগন্ত নেই। এমন যুদ্ধ আমাদের ইতিহাসে নেই। শুধুমাত্র রাজনৈতিকভাবে টিকে থাকতে আপনি এ যুদ্ধ অব্যাহত রেখেছেন।”

আরও পড়ুনঃ   কুকুরের মাংস নিষিদ্ধ, প্রতিবাদে খামারিদের মাথা ন্যাড়া

গতকাল শনিবার যে চারজনের মৃত্যু হয়েছে তাদের গাড়ি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায় এক সশস্ত্র যোদ্ধা। এরপর তাদের লক্ষ করে গুলিও ছোড়েন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST