৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

অনলাইন ডেস্ক : ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের বিচার বিভাগের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার ক্রমবর্ধমান উদ্বেগ সত্ত্বেও ইরানে বিভিন্ন অপরাধের দায়ে প্রায়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দেশটির বিচার বিভাগের পরিচালিত বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, আলী আরদেস্তানি নামের এক ইরানি নাগরিকের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য সরবরাহ এবং এর বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে তাকে দোষী সাব্যস্ত করেন আদালত।

গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইসলামি প্রজাতন্ত্র এ ধরনের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধি করেছে। ওই যুদ্ধে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং গোয়েন্দা তথ্যভিত্তিক নিখুঁত হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

আরও পড়ুনঃ   ইউনিভার্সেল কিন্ডারগার্টেন স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নরওয়ে-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেছেন, আরদেস্তানির বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের সাজা ইরানের অন্যান্য বহু ফাঁসির মতোই ন্যায় বিচার ছাড়া এবং জোরপূর্বক স্বীকারোক্তির ভিত্তিতে দেওয়া হয়েছে। ফলে এর কোনও আইনি বৈধতা নেই।

তিনি বলেন, গত জুনের যুদ্ধের পর থেকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশটিতে এখন পর্যন্ত ১২ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। তবে গত ২৮ ডিসেম্বর থেকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জেরে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে, তার পর মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এটিই প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

আমিরি-মোগাদ্দাম বলেন, চলমান বিক্ষোভেও গুপ্তচরবৃত্তির মতো অভিযোগে ফাঁসি কার্যকরের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্রের একমাত্র উদ্দেশ্য হলো জনগণের মাঝে ভীতির সঞ্চার করা।

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, বিশ্বে চীনের পর ইরানেই সবচেয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আইএইচআরের হিসাব অনুযায়ী, গত বছর ইরানে অন্তত ১ হাজার ৫০০ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। যুদ্ধের পর ইসরায়েলকে সহযোগিতার সন্দেহে গ্রেপ্তারকৃতদের দ্রুত বিচার করা হবে বলে ঘোষণা দিয়েছে ইরান।

আরও পড়ুনঃ   স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ, ২০ বছরের দণ্ড স্বামীর

মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট স্থানের ছবি ও ভিডিওসহ লক্ষ্যবস্তুর তথ্য মোসাদকে সরবরাহ করেছিলেন অভিযুক্ত আরদেস্তানি। তবে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে বলেছে, এসব অভিযোগে নির্দোষ মানুষকে ফাঁসি দেওয়া হয়, আর মাঠপর্যায়ে কাজ করা ইসরায়েলি এজেন্টরা থেকে যান ধরাছোঁয়ার বাইরে।

এদিকে, মোসাদ তাদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানি নাগরিকদেরকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত রেডিওতে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, মাঠপর্যায়ে বিক্ষোভকারীদের প্রতি ইসরায়েলের সমর্থন রয়েছে।

সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST