১৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

আরএমপির তিন থানার ওসিসহ সাত কর্মকর্তা বদলি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাতজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।

বদলির আদেশে জানা গেছে, নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহমেদ ও রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি সদর দপ্তরের ওআর শাখায় সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ   কলেজে ভর্তির আবেদনের সময় বাড়ল

অন্যদিকে, চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। রাজপাড়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পদায়নের অপেক্ষায় থাকা পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে।

এছাড়া চন্দ্রিমা থানার নতুন ওসি হিসেবে বদলি হয়েছেন নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদ।

একই আদেশে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে বদলি করে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

এ বিষয়ে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, “এটা পুলিশের নিয়মিত বদলি। ইউনিট প্রধান হিসেবে কমিশনার প্রয়োজন অনুযায়ী যাকে যেখানে উপযুক্ত মনে করেন, সেখানে দায়িত্ব দেন। ইউনিটকে গতিশীলভাবে পরিচালনার জন্যই এই বদলি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

১

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

২

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

৩

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

৪

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৫

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৭

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

৮

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৯

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১০

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১১

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১২

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

১৩

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৪

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

১৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১৬

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১৮

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

২০

Design & Developed by: BD IT HOST