৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

‘আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে’

অনলাইন ডেস্ক : সোশ্যাল ইনফ্লুয়েনসার ও ব্যবসায়ী রুবিয়াত ফাতিমা তনি। দেশের শোবিজ অঙ্গনে তার আনাগোনা থাকলেও বিশিষ্ট পোশাক বিক্রেতা হিসেবেই নেটিজেনরা চেনেন তাকে। নিত্য-নতুন পোশাক পরিধান করে বিভিন্ন স্টাইলে ধরা দেন এই ইনফ্লুয়েনসার। ফলে পরিচিতি পাওয়ার পাশাপাশি অনুরাগীও পেয়েছেন বেশ।

সামাজিক মাধ্যমে বেশ ঠোঁট কাটা স্বভাবের রুবিয়াত ফাতিমা তনি। তবে ফেসবুকে অধিকাংশ সময় সরব থাকেন তার পোশাকের ব্যবসা নিয়েই। কিন্তু বেশ কিছুদিন ধরে সময়টা খারাপ যাচ্ছে এই উদ্যোক্তার। তা চক্ষুগোচর হয় তার সাম্প্রতিক কিছু পোস্ট দেখে।

তনির ফেসবুক পাতায় দেখা মেলে শুধু হাহাকার। জানালেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তনি। কারণ, বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী। যদিও কি অসুখে ভুগছেন, তা কোথাও উল্লেখ করেননি। দু-দিন আগে তনি লিখেছিলেন, ‘(আমার স্বামীর আপডেট) এখনও তেমন রেসপন্স করছে না। আজকে সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খোলে নি। লাইফ সাপোর্টে আছে, ডাক্তাররা চেষ্টা করছেন।’

আরও পড়ুনঃ   আসিফ নজরুলকে নিয়ে আশাবাদী শাওন

তনি এও লিখেছিলেন, ‘একটু স্টেবল হলে দেশের বাইরে নেওয়ার কথা চলছে। আমি কথা বলার মত মানসিক অবস্থাতে নেই। আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।’

এরপর, আরও এক আপডেট জানালেন তনি। জানা গেল, অবশেষে দেশের বাইরেই চিকিৎসার জন্য নেওয়া হল তার স্বামীকে। সোমবার বিকেলে এক ফেসবুক পোস্টে তনি লেখেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনো ভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।’

আরও পড়ুনঃ   মধ্যরাতে কার সঙ্গে ডেটে গেলেন কারিনা

রুবিয়াত ফাতিমা তনির এমন খারাপ সময়ে অনুরাগীদের পাশাপাশি প্রার্থনা করছে দেশের শোবিজ অঙ্গন। প্রার্থনা প্রকাশ করতে দেখা যায় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এছাড়াও পরিচালক চয়নিকা চৌধুরী, উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার জয়, অভিনেত্রী মনিরা মিঠুসহ আরও অনেকেই তনির জন্য প্রার্থনা ও সহানুভূতি প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST