২৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আমাগীকাল থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

স্টাফ রিপোর্টার : আগামীকাল রবিবার (২৫ মে) থেকে সারাদেশে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ শুরু হবে। এ উপলক্ষে আজ শনিবার (২৪ মে) বেলা এগারো’টায় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজীম আহমেদ এর উপস্থিতিতে তাঁর সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে জানানো হয়, ভূমি মেলা-২০২৫ উদ্যাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। মেলার প্রথম দিন রবিবার সকাল দশ’টায় বোয়ালিয়া থানা ভূমি অফিসে হতে একটি র‌্যালি বের করা হবে। র‌্যালি শেষে ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হবে। সকাল সাড়ে দশ’টায় শুরু হবে আলোচনা সভা। বেলা সাড়ে এগারোটা থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদান করা হবে।

মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি আড্ডা, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শণ, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট/স্টিকার/বই বিতরণ, মেলায় অংশগ্রহণকারী/পরিদর্শনকারী/পরামর্শ গ্রহণকারীর মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানী করা হবে। সুবিধাজনক সময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ফল প্রকাশ

মেলায় ভূমি পোর্টালে (land.gov.bd) রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা- মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভুমি সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হবে।

মেলার স্টলে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে স্থাপিত ভূমি সহায়তা কেন্দ্র খঝঋঈ (খধহফ ঝবৎারপব ঋধপরষরঃধঃরড়হ ঈবহঃবৎ)- এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা পৌঁছানোর বিষয়টি উপস্থাপন করা হবে। ভূমি সম্পর্কিত ভীতি কাটিয়ে উঠে নিজের প্রাপ্য বুঝে নেয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে বুকলেট ‘ভূমি আমার ঠিকানা’ সেবা গ্রহীতার মাঝে বিতরণ করা হবে।

সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হবে।

আরও পড়ুনঃ   রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে করণীয়

এছাড়াও মেলার বুথসমূহে অদূর ভবিষ্যতে চালু হতে যাওয়া সিঙ্গেল প্লাটফরম সিঙ্গেল এ্যাপস চালুকরণ, জমি ক্রয়ের সাথে সাথে ভূমি মালিকানা সনদ প্রদান, ডিজিটাল জরিপ ও ডিজিটাল ল্যান্ড জোনিং এর মাধ্যমে ভূমির সর্বোচ্চ এবং সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, উপজেলা পর্যায়ে সমন্বিত ভূমি অফিস নির্মাণ, বাড়িতে বসেই অধিকাংশ ভূমিসেবা নিশ্চিতকরণ এবং উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একই সাথে ডিজিটাল পদ্ধতিতে দলিল ও ই-নামজারির সেবা জনগণের মাঝে পৌঁছানোর বিষয়ে সেবা গ্রহীতাদের সম্যক ধারণা দেওয়া হবে।

আগামী মঙ্গলবার (২৭ মে) মেলার শেষ দিন বিকাল তিনটায় বোয়ালিয়া থানা ভূমি অফিসে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST