২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭

অনলাইন ডেস্ক : প্রবল বৃষ্টি এবং তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতের কাবকান জেলায় ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। হেরাতের গভর্নরের মুখপাত্র ইউসেফ সাঈদি এ তথ্য নিশ্চিত করেছেন এএফপিকে।

ইউসেফ জানান, বেশ কয়েক মাস শুষ্ক থাকার পর গত সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে কাবকানসহ হেরাতের বিভিন্ন জেলায়। ভারী বর্ষণ অব্যাহত থাকায় বৃহস্পতিবার কাবকানে দেখা দিয়েছে আকস্মিক বন্যা।

আরও পড়ুনঃ   শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টিসহ শান্তি দরকার ইউক্রেনের

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবিলা বিভাগের মুখপাত্র মোহাম্মদ ইউসেফ হামাদ জানিয়েছেন, গত কিছু দিন ধরে আফগানিস্তানের উত্তর, দক্ষিণ, পশ্চিম ও মধ্যাঞ্চলীয় বিভিন্ন এলাকায় বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে। আবহাওয়াগত এই দুর্যোগের জেরে ইতোমধ্যেই কয়েক শ’ গৃহপালিত পশু মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১ হাজার ৮০০টি পরিবার।

দুর্যোগ কবলিত বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির হিসাব নিতে গিয়েছেন কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তরা ও কর্মীরা। ক্ষতির শিকার পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন হামাদ।

আরও পড়ুনঃ   চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মতো আফগানিস্তানেও গত বেশ কয়েক বছর ধরে খরা, অতিবর্ষণ, ভূমিধস ও আকস্মিক বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়মিতই হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দশকের পর দশক ধরে গৃহযুদ্ধের জেরে দুর্বল অবকাঠামো, প্রাকৃতিক বনজঙ্গল উজাড় হতে থাকা এবং বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন এসব দুর্যোগ এবং তার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য দায়ী।
সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST