২৩ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

আজহারীর মাহফিলে মোবাইল হারানোর ১৩ জিডি, গয়না চুরির চেষ্টায় ৮ নারী আটক

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কোরআন মাহফিলে কিছু মানুষ তাদের মোবাইল ফোন খুইয়েছেন। গতকাল শনিবার দুপুরের ওই মাহফিলের পর রাত ১১টা পর্যন্ত এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ১৩টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

এদিকে মাহফিলে নারীদের প্যান্ডেলের দিকে একটি চোর চক্রও ঢুকে পড়েছিল। তারা নারীদের গলা থেকে কৌশলে সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা করছিল। এ অভিযোগে স্বেচ্ছাসেবকেরা আট নারীকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। তাদের মধ্যে পাঁচজনের বাড়ি হবিগঞ্জে। এ ছাড়া একজন করে ঢাকা, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মাহফিলে এসেছিলেন।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ

এদিকে মাহফিল এলাকা দিয়ে সাইকেলে করে রড নিয়ে যেতে দেখে এক তরুণকে ধরে পুলিশে সোপর্দ করেন আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকেরা। গতকাল শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবালুন নূর ফাউন্ডেশন বিশাল ওই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে। তাতে কয়েক লাখ মানুষ অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, মোবাইল চুরি হতে পারে, আবার ভিড়ের মধ্যে হারিয়েও যেতে পারে। এ ব্যাপারে থানায় ১৩টি জিডি হয়েছে। মোবাইল হারিয়ে গেছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। মোবাইলগুলো উদ্ধারের চেষ্টা করা হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে হত্যার বদলা নিতে হত্যা: গ্রেপ্তার ৩

ওসি আরও বলেন, মাহফিলে নারীদের প্যান্ডেলের দিকে ঢুকে কয়েকজন নারী কৌশলে গলা থেকে সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা করছিলেন। এমন আটজন নারীকে ধরে পুলিশে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হচ্ছে। একই মামলায় সবাইকে গ্রেপ্তার দেখানো হবে।

সাইকেলের রড নিয়ে যাওয়া তরুণকে সন্দেহবশত আটক করা হলেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানান ওসি। তিনি বলেন, ওই ছেলের অভিভাবককে খবর দেওয়া হয়েছে। এলে অভিভাবকের কাছে তাকে হস্তান্তর করা হবে। এখনো সে থানায়ই আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

২

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৩

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

৪

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

৫

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

৬

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

৭

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

৮

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

৯

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১০

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১১

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১২

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

১৫

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

১৬

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

১৭

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ

১৮

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

১৯

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্নের লক্ষ্যে ঢাকায় আলোচনা শুরু

২০

Design & Developed by: BD IT HOST