২৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

অষ্টম বর্ষে গণধ্বনি প্রতিদিন

স্টাফ রিপোর্টার : অষ্টম বর্ষে পর্দাপণ করলো দৈনিক গণধ্বনি প্রতিদিন। ২০১৭ থেকে ২০২৪ সাল অগণিত পাঠকের আস্থা অর্জনের মধ্য দিয়ে সাত বছর পার করে অষ্টম বর্ষে পা’ রাখছে রাজশাহী থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও পাঠক প্রিয় “দৈনিক গণধ্বনি প্রতিদিন”। এই অভিযাত্রা কালের বিবেচনায় হয়তো দীর্ঘ পথ নয়। তবে গণমাধ্যমের জন্য এই পথ-পরিক্রমার সময়টি ছিল বেশ কঠিন। এ সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহের দাপট, মহামারী করোনাভাইরাস পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব সংবাদপত্রকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছে।
এসবের মোকাবেলা করেই গণমাধ্যমকে সত্য প্রকাশের অঙ্গীকারকে এগিয়ে নিতে হয়েছে। তার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আত্মপ্রকাশ করেছে। গণধ্বনি প্রতিদিন বরাবরই এই অঙ্গীকারের প্রতি ছিল অবিচল। সংবাদপত্রের জন্য অপরিহার্য বিজ্ঞাপন প্রাপ্তি তুলনামূলক কমে যাওয়া এবং নিউজপ্রিন্টের মতো মুদ্রণ উপকরণের দাম বাড়ার কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়াসহ নানা প্রতিকূলতা মোকাবেলা করে পথচলা অব্যাহত রেখেছেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক ইয়াকুব শিকদার। চলার এই পথে গনধ্বনি প্রতিদিনের পাঠক, বিজ্ঞাপনদাতা বিপণনকর্মী ও শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ সমর্থন বৈরী অবস্থাকে জয় করে সত্যের প্রতি অঙ্গীকার রক্ষায় সাহায্য করেছে।
বরাবরের মতো এবারো প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে নগরীর জেলা পুলিশ লাইন ও টি-বাধ সংলগ্ন একটি অভিযাত কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। এবারের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি থাকবেন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার (বিপিএম), রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক কল্যান সমিতির চেয়ারম্যান ও দৈনিক সোনার দেশ’র সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদ’র সম্পাদক আহসান হাবীব অপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার।
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠান সূচিতে থাকছে, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অন্যান্য অতিথিদের আসন গ্রহণ। ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছ ও স্বাগত জানানো। এরপর সভাপতির অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু। পবিত্র কোরআন শরীফ তেলওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ। এরপর পত্রিকাটির পাঠক, বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান অতিথি’র বক্তব্য প্রদান। পরে কেক কাটা পর্ব এবং আপ্যায়ণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি।
সত্যের সন্ধানে আমরা’ এই শ্লোগানে ২০১৭ সালের ১৩ এপ্রিল আত্মপ্রকাশ করে দৈনিক গণধ্বনি প্রতিদিন।

আরও পড়ুনঃ   আজও ৭ কলেজের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর চারঘাটে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আসাদুজ্জামান জুয়েল

১

লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি ডায়লগ

৩

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সাক্ষাৎ

৪

বাগমারায় নবনির্বাচিত দলিল লেখকদের সংবর্ধনা

৫

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষকবৃন্দের সাক্ষাৎ

৬

চাপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে পরিত্যাক্ত মাদক উদ্ধার

৭

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

৮

রাজশাহীতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

৯

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ জনের দণ্ড

১১

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ

১২

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ কাল

১৩

রাজশাহীতে কম্পিউটার,সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করলেন রাসিক প্রশাসক

১৪

রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৫

মেধা, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়সমূহকে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৮

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

১৯

রাজশাহী সিটি করপোরেশনের অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করলেন প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST