১৬ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়লেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় লিওনেল মেসিরা। আর্জেন্টিনার হয়ে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজ গোল দুটি করেন।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের প্রথমার্ধে খেলার চেয়ে যেন শারীরিক লড়াই-ই বেশি দেখা যায়। দুই দল মিলে করে ১৯টি ফাউল। অথচ গোলমুখে মাত্র চারটি শট নিতে পেরেছে তারা। এর মধ্যে লক্ষ্যে ছিল কেবল একটি। তবে কোনো গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়।

বিরতি থেকে ফিরেই গোলরক্ষকের লম্বা কিক থেকে দ্রুত আক্রমণে ওঠে আর্জেন্টিনা। ডান দিক দিয়ে বক্সে ঢুকে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের দারুণ বোঝাপড়ায় সুযোগ তৈরি হয়। শেষ পর্যন্ত কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শট নেন আলভারেজ। কিন্তু দুর্দান্ত দক্ষতায় তা ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

আরও পড়ুনঃ   দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

ফিরে আসা বলে নেওয়া পরের প্রচেষ্টা ডিফেন্ডারের গায়ে লেগে সাইড নেটে লাগে। তবে কর্নার থেকে সুযোগ তৈরি করতে পারেনি তারা।

তবে ম্যাচের ৫৫ মিনিটে আক্রমণে উঠে প্রথম সাফল্য পায় ইংল্যান্ড। ডান প্রান্ত থেকে মরগান রজার্স নিখুঁত একটি ক্রস পাঠান বক্সে। দুর্দান্ত গতিতে দৌড়ে সেই বলের নাগাল পান অ্যান্থনি গর্ডন। আর্জেন্টিনার ডিফেন্ডারকে পেছনে ফেলে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে নিচের কোণায় বল পাঠিয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

গোল হজমের পর ইংল্যান্ডকে নিজেদের অর্ধে আটকে রেখে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। তবে ম্যাচের ৬১ মিনিটে এনজো ফার্নান্দেজের নেওয়া শটটি ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।

এরপর বদলি নামা নিকোলাস গনজালেস দারুণ একটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু জন স্টোনস সেই সুযোগ নষ্ট করে দেন। ম্যাচের ৬৯ মিনিটে গোলের বড় সুযোগটি আসে আর্জেন্টিনার সামনে। ডান দিক থেকে লিওনেল মেসির পাঠানো ক্রস খুব কাছ থেকে হেড করেন গনসালেস। তবে ডান দিকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দক্ষতায় বলটি ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তার দুর্দান্ত সেভে রক্ষা পায় থ্রি-লায়ন্সরা।

আরও পড়ুনঃ   নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

এরপর আর্জেন্টিনার আরও একটি আক্রমণ ঠেকিয়ে দেন পিকফোর্ড। রদ্রিগো ডি পলের ক্রস থেকে হেড নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে তার হেড ঠেকিয়ে দেন পিকফোর্ড। পরে অ্যালিস্টারের আরও একটি হেড পিকফোর্ডকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। তাতে বড় সুযোগ হাতছাড়া হলে হতাশ হতে হয় আর্জেন্টিনাকে।

ম্যাচের ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো। কর্নার থেকে আক্রমণে উঠে বক্সের ঠিক বাইরে বল পান তিনি। এরপর জোরালো শটে পিকফোর্ডকে পরাস্ত করে বল জালে পাঠিয়ে দেন তিনি। তাতে ১-১ সমতায় ফিরে আর্জেন্টিনা।

এরপর যোগ করা সময়ে (৯০+২ মিনিট) আর্জেন্টিনাকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ। মেসির ক্রস খুব কাছে পেয়ে হেডে গোলটি করেন তিনি। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST