২৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

সারদায় পুলিশ একাডেমিতে রাসেলস ভাইপারের আটটি বাচ্চাকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি প্রাঙ্গণে গতকাল রোববার সকালে আটটি রাসেলস ভাইপারের বাচ্চা দেখা যায়। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা লাঠি দিয়ে বাচ্চাগুলো মেরে ফেলেন। বিশেষজ্ঞরা বলছেন, ওই জায়গায় আরও সাপের বাচ্চা থাকতে পারে।
বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার তারেক লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছয়টি বাচ্চার কথা শুনেছিলাম আরও দুটি হয়তো পাশ থেকে বের হতে পারে। বাংলাদেশ পুলিশ একাডেমি একেবারে পদ্মা নদীর ধার ঘেঁষে অবস্থিত। একাডেমির আঙিনার পাশেই পদ্মা নদীর চর। সেখান থেকেই বাচ্চাগুলো বের হয়েছিল। ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা ওগুলো মেরেছেন। মাসখানেক আগেও একাডেমির অধ্যক্ষের বাসভবনের সামনে একটি বড় রাসেলস ভাইপার সাপ মেরেছেন পুলিশ সদস্যরা।’
এ ঘটনার কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক থেকে দেড় ফুট লম্বা আটটি সাপের বাচ্চা দেখা যায়। রাজশাহী বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির ও চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের প্রধান প্রশিক্ষক বোরহান বিশ্বাস ছবি দেখে নিশ্চিত করেছেন যে এগুলো রাসেলস ভাইপারের বাচ্চা।
বোরহান বিশ্বাস জানিয়েছেন, একাডেমি প্রাঙ্গণে এ রকম আরও বাচ্চা থাকার কথা। এই সাপ অত্যন্ত অলস প্রকৃতির। যেখানে দেখা যায়, সেখানেই অন্তত দুতিন ঘণ্টা পর্যন্ত থাকে। এমনকি দুই থেকে তিন দিন পর্যন্ত থাকতে দেখা যায়। তাই এদের দেখা পেলে না মেরে বন বিভাগে খবর দেওয়া উচিত। তাদের দ্রুত উদ্ধার দল রয়েছে। তারা গিয়ে সাপ উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করতে পারে। আর ২০১২ সালের বন্য প্রাণী আইন দ্বারা রাসেলস ভাইপার সংরক্ষিত প্রাণী। আইন অনুযায়ী রাসেলস ভাইপার সাপ মারা, ধরা ও বহন করা দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুনঃ   বাগমারায় আন্তঃইউনিয়ন ও পৌরসভা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ পৌরসভা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

খানাখন্দে ভরা পথে মানবিক দৃষ্টান্ত, নিজ হাতে সড়ক মেরামত করলেন আব্দুস সালেক আদিল

তানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড ,মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

১০

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

১১

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান

১২

মান্দায় পেট্রোল কান্ডে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা

১৩

শিবগঞ্জ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ পাথরভর্তি ভারতীয় ট্রাক জব্দ

১৪

নগরীর বেলপুকুর এলাকা হতে ফেয়ারডিলসহ একজনকে গ্রেফতার

১৫

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

১৬

২০ টি ফায়ার স্টেশন স্থাপন প্রকল্পের ভূমি অধিগ্রহণ অনুমোদন

১৭

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বাণিজ্যমন্ত্রীর সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

১৯

রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন হাসেন আলী

২০

Design & Developed by: BD IT HOST