৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : ডি-৮ সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনাকে বাণিজ্য ও বিনিয়োগে রূপ দিতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) রূপরেখা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের তাগিদ দিয়েছে বাংলাদেশ।

একই সাথে পারস্পরিক শুল্ক সুবিধা সম্প্রসারণ, বাণিজ্য বাধা দূর এবং জোটকে আরো কার্যকর করতে পুনর্গঠন ও ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছে ঢাকা।

তুরস্কের ইস্তাম্বুলে গতকাল কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে এ অবস্থান তুলে ধরেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আরও পড়ুনঃ   নুর’এর উপর এই অমানবিক হামলা কোনোভাবেই কাম্য নয় : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বাধা দূর করা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে শুল্ক সুবিধা বাড়ানো ও বাণিজ্য সহজ করার বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে এফটিএ ও পিটিএর রূপরেখা দ্রুত চূড়ান্ত এবং বাস্তবায়নে ডি-৮ সচিবালয়কে সক্রিয় ভূমিকা নিতে হবে। সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদারেরও অনুরোধ জানান তিনি।

আরও পড়ুনঃ   আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম

চুক্তি বাস্তবায়নের পাশাপাশি জোটের প্রাতিষ্ঠানিক কার্যকারিতা বাড়ানোর বিষয়েও
গুরুত্ব দেন খন্দকার আব্দুল মুক্তাদির। ডি-৮কে আরো অর্থবহ করে তুলতে এর পুনর্গঠন এবং ফলাফলভিত্তিক কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
জবাবে ডি-৮ মহাসচিব সোহাইল মাহমুদ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও আন্তঃবাণিজ্য বাড়াতে বাংলাদেশের প্রস্তাব ও আগ্রহ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশের এবং ডি-৮ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমসেকের ৪২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে তুরস্ক সফর করছেন বাণিজ্যমন্ত্রী।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

১

এগ্রোইকোলজির প্রসার ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের আহ্বান

২

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

৩

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

৪

তিন দিনের সফরে কাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

৫

নগরীতে ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

৭

ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের

৮

দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

৯

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

১০

ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

১১

রাজশাহীর চারঘাটে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আসাদুজ্জামান জুয়েল

১২

লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

১৩

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি ডায়লগ

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সাক্ষাৎ

১৫

বাগমারায় নবনির্বাচিত দলিল লেখকদের সংবর্ধনা

১৬

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষকবৃন্দের সাক্ষাৎ

১৭

চাপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে পরিত্যাক্ত মাদক উদ্ধার

১৮

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৯

রাজশাহীতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST