২০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিক মেয়রের সাথে মহানগর যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৫টায় নগর ভবনে মেয়র দপ্তরে রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ মনিরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুনঃ   সেনাপ্রধানের সতর্কবার্তা নিয়ে যা বললেন আন্দালিব রহমান পার্থ

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের নবনির্বাচিত সহসভাপতি মোঃ মাজেদুর রহমান শিবলী, সহসভাপতি মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রায়হানুল রহমান রয়েল,সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ দত্ত বাপ্পি, সহসম্পাদক প্রণব কুমার সরকার, সহসম্পাদক এস এম আশিকুর রহমান প্রমুখ ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ রাসিক মেয়রের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মেয়র তাদের মিষ্টিমুখ করান।

শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্য রাসিক মেয়র বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি ঐতিহ্যবাহী সংগঠন। নবনির্বাচিত কমিটির সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজশাহী মহানগর যুবলীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলবে।

আরও পড়ুনঃ   ‘সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করছে ছাত্রশিবির’

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী মহানগর যুবলীগের ১৪সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রীর বাণী

১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী

২

নিরাপত্তা জোরদারে নওগাঁ সীমান্তে নতুন ৩ বিজিবি ক্যাম্প

৩

রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রিটনের

৫

শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক

৬

শিক্ষার্থীদের স্কাউটিংয়ের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে: আসাদুল হাবিব দুলু

৭

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

৮

স্বাধীন, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান আইনমন্ত্রীর

৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

১০

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

১১

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

১২

শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট সার্জারি চালুতে ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১৩

কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী

১৪

ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২এর উদ্বোধন

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

১৭

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

২০

Design & Developed by: BD IT HOST