২০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বাগমারার সেজান

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহী জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সেজানুর রহমান সেজান।

বৃহস্পতিবার রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩ বছরের জন্য রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ   বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে: দুলু

উক্ত কমিটিতে মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি ও মো. ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা যুবলীগের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

উক্ত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে পেয়েছেন সেজানুর রহমান সেজান। এর আগে সেজানুর রহমান সেজান জেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকুর ছেলে। তার গ্রামের বাড়ি বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে।

আরও পড়ুনঃ   জিরো পয়েন্টে সবাই আছে, নেই আওয়ামী লীগ

ঘোষিত কমিটিকে আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এরআগে গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

বয়সের ক্রমানুসারে এবার রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১০

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১১

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১২

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৪

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৫

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৬

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৭

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৮

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৯

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST