১৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ফরিদপুরে পুলিশকে মারধরের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় পুলিশের ওপর হামলার মামলায় গট্টি ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমানকে (৫৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার আরেক আসামি হবি মোল্লাকেও (৩০) কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ এ আদেশ দেন।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গট্টি ইউনিয়নের বড় লক্ষ্মণদিয়া গ্রামের বাসিন্দা মৃত লাল মাহমুদ মাতুব্বরের ছেলে। অপরদিকে হবি মোল্লা একই ইউনিয়নের কাঠালবাড়ীয়া গ্রামের ময়নুদ্দিন মোল্লার ছেলে।

আরও পড়ুনঃ   নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার সতর্ক রয়েছে : শফিকুল আলম

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সঙ্গে আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বকুল মাতুব্বরের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গেলে দুই পক্ষের হামলার শিকার হন সালথা থানার পুলিশ সদস্যরা। এ ঘটনায় ওইদিন রাতেই সালথা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে বকুল মাতুব্বর ও হাবিবুর রহমানসহ ৪৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনকে আসামি করে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ   প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের আইনজীবী মো. ইব্রাহিম হোসেন বলেন, মামলার পর হাবিবুর ও হবি মোল্লা হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে আজ হাইকোর্টের নির্দেশে তারা ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানান। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৩ জুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১০

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১১

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১২

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৩

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৭

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৯

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

২০

Design & Developed by: BD IT HOST