১৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

স্বামীর জিহ্বা কামড়ে বিচ্ছিন্ন করলেন স্ত্রী

অনলাইন ডেস্ক : যশোরের চৌগাছায় সোহাগ হোসেন (২৪) নামে এক যুবকের জিহ্বা কামড়ে ছিঁড়ে নিয়েছেন তাঁর স্ত্রী। গত সোমবার (১০ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের গ্রামে এ ঘটনা ঘটে। সোহাগ একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

সোহাগের পিতা মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, সোহাগের পরিবারে পারিবারিক কলহ লেগেই থাকত। সোমবার দুপুরে বাড়িতে ঝগড়াঝাঁটি শুরু হয়। এর একপর্যায়ে ঘরের মধ্যে গিয়ে সোহাগের স্ত্রী সিমা কামড়ে সোহাগের জিহ্বা ছিঁড়ে ফেলে। পরে জিহ্বার কর্তিত অংশ ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   বিশিষ্ট সমাজসেবক মরহুম শামসুল বারী’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন সোহাগকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।

মোজাম্মেল হক আরও জানান, এ ঘটনার পর পুত্রবধূ সিমাকে তাঁর বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসার পর উভয়পক্ষের সমোঝতার পর ও বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লুৎফুন্নেছা লতা বলেন, সোহাগ হোসেন (২৪) নামে এই ব্যক্তির জিহ্বা দাঁতের কামড়ে ছিঁড়ে আলাদা হয়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। সর্বশেষ সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল থেকে সোহাগকে বাড়িতে আনা হয়েছে বলে মোবাইলে জানিয়েছেন সোহাগের বাবা মোজাম্মেল হক।

আরও পড়ুনঃ   মহাসড়কে শিয়ালের বিচ্ছিন্ন দেহাংশ, পিছলে সাংবাদিক গুরুতর আহত

পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। পারিবারিক কলহে তার স্ত্রী সিমা খাতুন এ ঘটনা ঘটিয়েছে।’

চৌগাছা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জারফিন আক্তার বলেন, ‘এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST