১৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নিজেকে বাবা দিবসের ‘শুভেচ্ছা’ জানালেন পরীমণি

অনলাইন ডেস্ক : সিঙ্গেল মাদার হিসেবেই পরিচিত ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলে পূণ্যকে দেখভালের দায়িত্ব একাই সামলাচ্ছেন এই অভিনেত্রী।

এরই মধ্যে গেল মাসে পরী-পূণ্যর সংসারে এসেছে নতুন সদস্য। একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন পরীমণি। ফলে বর্তমানে দুই সন্তানের মা এই অভিনেত্রী।

অভিনয় জগতের বাইরে দুই সন্তান নিয়েই পরীর যতো ব্যস্ততা। দুই হাতেই সন্তানদের সকল দায়িত্ব পালন করেন তিনি।

মা হিসেবে পরীমণির প্রশংসা করেছেন সকলে। চিত্রনায়িকা অপু বিশ্বাস তো বলেই ফেলেছেন, তিনি কখনো পরীমণির মতো একজন মা হয়ে উঠতে পারেননি।

আরও পড়ুনঃ   অনন্যাকে ‘আপত্তিকর’ স্পর্শ, সমালোচনার মুখে করণ জোহর

তবে শুধু মা হিসেবেই নয়, সন্তানদের বাবার দায়িত্বও পালন করেন এই অভিনেত্রী। যে কারণে বাবা দিবসে নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন পরীমণি।

 

আজ রোববার (১৬ জুন) বিশ্ব বাবা দিবস। বিশেষ এই দিনটিতে সকলেই নিজের বাবাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। বাবাকে নিয়ে নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করছেন।

বাদ যাননি পরীমণিও। ফেসবুকে এক স্ট্যাটাসে নিজেকে উদ্দেশ্য করে পরী লিখেছেন, মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে, সেটাকে আমি অবশ্যই এপ্রিসিয়েট করি। হ্যাপি ফাদার্স ডে পরী। দায়িত্বের এই জীবন কঠিন হলেও সুন্দর।

 

নায়িকার সেই স্ট্যাটাসে ভক্তরাও পরীকে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ লিখেছেন, ‘সত্যিই তুমি অতুলনীয় একজন আদর্শ মা, আদর্শ বাবা।’ কারো মন্তব্য, ‘পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের মধ্যে তুমি একজন পরী।’

আরও পড়ুনঃ   মা হওয়ার পর প্রথম প্রকাশ্যে আসছেন দীপিকা

এদিকে ছেলের জন্মের পর দীর্ঘদিনের কাজ থেকে বিরতিতে ছিলেন পরী। গেল বছরের শেষ দিক থেকে আবারও কাজে ফিরেছেন। আর ফিরেই একের পর এক কাজ করছেন তিনি। দুই বাংলাতেই কাজ করছেন অভিনেত্রী।

বর্তমানে ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করছেন পরীমণি। অভিনেত্রীর সব কাজের ব্যস্তাতেই তার সঙ্গে ছেলে পুণ্য। ছেলের যত্ন আর অভিনয় নিয়েই সময় কাটছে অভিনেত্রীর। তবে সেই ব্যস্ততায় যোগ হয়েছে মেয়ে প্রিয়ম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST