১৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সুপার এইটের আশা বেঁচে থাকবে কতক্ষণ

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা হয়েছিল খুব বাজেভাবে। অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র নিজেদের অভিষেক আসরেই বাবর আজমদের হারিয়ে বড় আপসেটের জন্ম দেয়। সেই দলের সঙ্গে আবারও লড়াইয়ে নেমেছে পাকিস্তান, তবে মুখোমুখি লড়াই নয়। তাদের সঙ্গে হতে চলা আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে পুরো পাকিস্তান। কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে মাঠ ভেজা থাকায়, ম্যাচটি দুই ঘণ্টায়ও শুরু করা যায়নি। ইতোমধ্যে ম্যাচ শুরুর সর্বশেষ সময়সীমাও জানিয়ে দিয়েছে আইসিসি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ১২.১৬ মিনিট (স্থানীয় সময় দুপুর ২.১৬ মিনিট) পর্যন্ত অপেক্ষা করা হবে। সে সময়ের মধ্যে মাঠ পুরোপুরি খেলার জন্য উপযুক্ত হলে ম্যাচ হবে ৫ ওভারের। অর্থাৎ, টি-টোয়েন্টি ম্যাচে ফল নির্ধারণের জন্য ন্যূনতম যে গণ্ডি, সেটি যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডকে খেলাতে চায় আইসিসি। ৫ ওভারও খেলা সম্ভব না হলে, ম্যাচটি পরিত্যক্ত হয়ে যাবে এবং বিদায় নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের।

আরও পড়ুনঃ   চার ক্লাবের লড়াই শেষে যে ডিফেন্ডারকে পেল রিয়াল মাদ্রিদ

কয়েকদিন ধরে ফ্লোরিডায় বৃষ্টি আর বন্যার সতর্কতা চলছিল, যার কারণে আজ (শুক্রবার) যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচটিও নির্ধারিত সময়ের দুই ঘণ্টায়ও মাঠে গড়ায়নি। ম্যাচের আগেই ৯০ শতাংশের বেশি বৃষ্টির পূর্বাভাস মিলেছিল আবহাওয়া বার্তায়। খেলা শুরুর সময় কিংবা পরে আর বৃষ্টি না হলেও, এর আগে হওয়া মুষলধারে বৃষ্টিতে মাঠের আউটফিল্ডে অনেক পানি জমেছিল। সে কারণে আউটফিল্ড শুকাতে জোর তোড়জোড় চালাচ্ছে কর্তৃপক্ষ।

ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এর আধাঘণ্টা আগেই টস হওয়ার কথা। তবে আউটফিল্ড ভেজা থাকা বারবার মাঠ পর্যালোচনা করতে দেখা গেছে আম্পায়ারদের। আধাঘণ্টা পরপরই ম্যাচের ফিল্ড আম্পায়ার ও বাংলাদেশের প্রতিনিধি শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত, রড টাকার ও রিজার্ভ আম্পায়ার রিচার্ড কেটেলবরো পর্যবেক্ষণ চালাচ্ছেন। সবশেষ ইনসপেকশন পরিচালিত হয়েছে সাড়ে ১০টায়, এরপর আবারও আম্পায়াররা পর্যালোচনা করবেন সোয়া ১১টায়।

আরও পড়ুনঃ   শুক্রবার ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

বিশ্বকাপের সূচি বলছে, পাকিস্তানের পরবর্তী ম্যাচ আগামী ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করা বাবর আজমরা সুপার এইটে কোয়ালিফাই করবে কি না, এটা পরিস্কার হয়ে যেতে পারে আজই। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচটিতে আইরিশদের জয় দরকার পাকিস্তানের। এরই মধ্যে দুই জয়ে অনেকটাই সুপার এইটের পথে যুক্তরাষ্ট্র। আইরিশদের হারাতে পারলে সুপার এইটে চলে যাবে তারা। এ ছাড়া বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলেও স্বাগতিক আমেরিকা পা রাখবে পরের রাউন্ডে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST