১৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ঝলমলিয়া পশুর হাটে অনিয়মের অভিযোগ ক্রেতা ও বিক্রেতার

পুঠিয়া প্রতিনিধি : কুরবানি ঈদকে সামনে রেখে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে পশু কেনা- বেচায় খাজনা আদায়ের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার কুরবানী ঈদের আগে সাপ্তাহিক শেষ হাট হওয়ায় বাজারে খাসি ও ছাগলের আমদানির পরিমাণ ছিল উল্লেখযোগ্য। কেনা- বেচা শুরু হতেই বৃদ্ধি পায় হাটে খাজনা আদায়ের টাকার পরিমান। খাসি বা ছাগলের ক্ষেত্রে ক্রেতা ৫০০ টাকা ও বিক্রেতার ২০০ টাকা হারে খাজনা আদায় করছে হাট ইজারাদার।
সরজমিনে পশুর হাট ঘুরে দেখা যায়, অতিরিক্ত টাকা আদায়ের জন্য অনেক ক্রেতা বাজার থেকে ফিরে চলে গেছে ছাগল ক্রয় না করে। অনেকে আবার ছাগল বিক্রয় না করে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন। আলমগীর হোসেন বলেন, সকালে হাটে এসেছিলাম খাসিটি বিক্রয়ের জন্য কিন্তু হটে এসে সকাল থেকেই দেখছি খাজনার নামের চলছে চাঁদাবাজি শুরু করেছে হাট ইজারাদারের লোকজন। তাই খাসি বিক্রয় না বাড়ি ফিরতে চাইলে তারা আমাকে বাঁধা দেই। এবং বলে নির্দিষ্ট সময়ের আগে বাজার থেকে বের হওয়া যাবে না।
খাসি ক্রয় করতে আশা ফজলু রহমান জানান, এই হাটের কথা কি আর বলবো পারেতো আমাদের পকেট থেকে টাকা ছিনিয়ে নিবে। প্রশাসনের ব্যর্থতায় কারণে আজ হাটের এই অবস্থা। আমাদের দুঃখ কষ্ট দেখার কেউ নেই।
নাম পরিচয় দিতে অনিচ্ছুক ইজারাদারের এক কর্মচারী বলেন, কি আর বলবো হাটের কথা ইনছার চাচা যেভাবে বলেছে আমরা সেভাবেই হাট আদায় করতেছি। আমরা কিছু বলতে গেলে আমাদের অকোত্য ভাষায় গালিগালাজ করে। আমি কর্মচারী আমাদের যেভাবে আদায় করতে বলেছে সেভাবে আদায় করতেছি। এসব বিষয়ে সাব-ইজারাদার ইনছার আলী তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলে,কোন ভদ্র মানুষ হাট নেয় না। তাই একটু সমস্যা হয়ে থাকে। ৩৭ লাখ টাকার হাট এবার ৬২ লাখ টাকায় নিয়েছি টাকাগুলো তো সাধারণ মানুষের কাছ থেকেই তুলতে হবে।
এ বিষয়ে হাট ইজারাদার সুমন সরদার বলে, আশেপাশের সব হাটের থেকে আমার হাটে সবচেয়ে কম টাকা আদায় করা হয়। একা আমার পক্ষে এত বড় হার চালানো সম্ভব না। সে কারণে সাব-ইজারাদার হিসাবে ইনসার কে খাসি হাট দেওয়া আছে। তবে হাটে অনিয়ম হচ্ছে কিনা তা আমার জানা নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন নির্জর বলে, হাটে অনিয়মের কোন সুযোগ নেই। এর আগেও ঝলমলিহাটের অনিয়ম কিছু অভিযোগ আমরা হাতে পেয়েছি। তবে বিষয়টা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST