৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলা, নিহত ২৬

অনলাইন ডেস্ক : ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত লুগানস্ক এবং খেরসন অঞ্চলে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ-নিয়ন্ত্রিত লুগানস্ক এবং খেরসন অঞ্চলের কিছু অংশে ইউক্রেনের হামলায় শুক্রবার ২৬ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো।

মূলত এসব অঞ্চলের কোনওটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ না করা সত্ত্বেও এগুলোকে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার দাবি করে রাশিয়া।

আরও পড়ুনঃ   ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘পুরস্কার নয়, অধিকার’: জাতিসংঘ মহাসচিব

খেরসনের রাশিয়ান নিযুক্ত কর্তৃপক্ষের প্রধান ভ্লাদিমির সালদো টেলিগ্রামে লিখেছেন, দক্ষিণ খেরসন অঞ্চলের সাদোভ গ্রামের একটি দোকান ধ্বংস হয়ে গেছে। সেখানে ‘বিপুল সংখ্যক দর্শনার্থী এবং কর্মচারীরা অবস্থান করছিলেন।’

সালদো রাশিয়ান মিডিয়াকে জানান, পরে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ছুটে আসার পরপরই সেখানে একটি হিমারস ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে মোট ২২ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

সালদো ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের মাধ্যমে ‘বেসামরিক নাগরিকদের জঘন্য হত্যাকাণ্ডের’ নিন্দা করেছেন।

এর আগে শুক্রবার লুগানস্কে রুশ-নিযুক্ত কর্মকর্তারা জানান, পূর্ব অঞ্চলের একই নামের প্রধান শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং আরও ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুনঃ   ভারতে ২য় দফার ভোটগ্রহণ চলছে, রাহুলের পরীক্ষা আজ

ইউক্রেনের পরিস্থিতি নাজুক, একের পর এক অঞ্চল দখল করছে রুশ বাহিনী
রাশিয়াকে হুমকি দেওয়া যাবে না, বৈশ্বিক সংঘর্ষের হুঁশিয়ারি পুতিনের
এই অঞ্চলের রাশিয়া-নিযুক্ত প্রধান লিওনিড পাসেচনিকের মতে, লুগানস্ক শহরটি শুক্রবার সকালে ‘বিশাল’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

মস্কো-সমর্থিত অঞ্চলের সরকার টেলিগ্রামে বলেছে, হামলার পর সেখানকার একটি অ্যাপার্টমেন্ট ব্লকের একটি অংশ ধসে পড়ে এবং ‘নিহত চারজন বেসামরিক ব্যক্তির মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে সরানো হয়েছে’।

আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী নাটালিয়া পাশচেঙ্কো বলেছেন, ৪৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আট বছর বয়সী এক বালক এবং তিনজন কিশোরও রয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা ‘গুরুতর’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST