৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ৮ কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোসা: পারুল বেগম (৪২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মান্দারী গ্রামের মো: হানিফের স্ত্রী। বর্তমানে সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ফুলতলী এলাকায় বসবাস করে ।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৫ মে সন্ধ্যা ৭ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকায় এক মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ   বাঘায় তিনটি মন্দির ভাংচুর ও লুটপাট, আটক ১

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই মীর আরমান হোসেন ও তাঁর টিম সন্ধ্যা সোয়া ৭ টায় অভিযান পরিচালনা করে আসামি পারুল বেগমকে মুন্সিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

১

জাপানে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

২

ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

৩

শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

৫

রুয়েটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

৬

মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

৮

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও র‌্যালি

৯

গোদাগাড়ীতে ২৯তম একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোদাগাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল র‌্যালি ও আলোচনা সভা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর ও জেলা বিএনপির সার্বভৌমত্ব র‍্যালি

১২

পুঠিয়ায় রাজশাহী বিভাগীয় সার্ভেয়ার সমিতির সম্মেলেন অনুষ্ঠিত

১৩

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সভা

১৪

বাগমারায় ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

১৫

পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণা নিয়ে দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য

১৭

গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

রাজশাহী শিক্ষা বোর্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

১৯

নগরীতে ছিনতাইয়ের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST