৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বি গ্রেড ছবি দিয়ে শুরু, নাচ তো দূর দাঁড়াতেও পারতেন না ক্যাটরিনা

অনলাইন ডেস্ক : বলিউডে দুই দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন ক্যাটরিনা। ক্যারিয়ারের শুরুতেই সালমান খানের নজরে এসেছিলেন এই ব্রিটিশ সুন্দরী। এরপর ভাইজান নিজের হাতেই ক্যারিয়ার গড়ে দিয়েছিলেন নায়িকার।

তবে সালমানের সান্নিধ্য় পাওয়ার আগে বি গ্রেড ছবিতেও কাজ করেছিলেন ক্যাটরিনা। অভিনেত্রীর সেই শুরুর দিন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেতা শেখর সুমন। যিনি কেবল অভিনেতা হিসেবে নয়, সঞ্চালক হিসেবেও নামডাক কামিয়েছেন বলিউডে।

সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এর হাত ধরে অভিনয় ক্যারিয়ারে কামব্যাক করেছেন শেখর। এই ওয়েব সিরিজে তার ছেলে অধ্যয়ন সুমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

আরও পড়ুনঃ   নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন খুশি কাপুর

 

মূলত ছেলের অভিনয় ক্যারিয়ারে মনোবল বাড়াতে ক্যাটরিনার উদাহরণ টেনেছেন শেখর। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলেকে উদ্দেশ্য করে এই অভিনেতা বলেন, ‘অন্যের যাত্রা থেকে শিক্ষা নেও। ক্যাটরিনা কাইফকে দেখে শেখো। যখন সে বুম ছবিতে কাজ করেছিল, তখন ক্যাটরিনা ঠিক করে (ক্যামেরার সামনে) দাঁড়াতে পারত না, তার লাইনগুলি বলতে পারত না, এমনকি নাচতেও পারত না, তবে সে আজ কোথায় পৌঁছেছে সেটা দেখো।’

শেখর আরও বলেন, ‘রাজনীতি এবং জিন্দেগি না মিলেগি দোবারায় ক্যাটরিনার অভিনয় দেখুন। ধুম থ্রি-তেও আপনি বলতে পারবেন না, এই মেয়ে বুম ছবির হাত ধরে ক্যরিয়ার শুরু করেছিল। যেটি ছিল একটি বি গ্রেড সিনেমা।’

আরও পড়ুনঃ   প্রেম করলে শরীর ও মন ভালো থাকে : মন্দিরা

ক্যারিয়ারের শুরুতে হিন্দি ভাষা জানা ছিল না ক্যাটরিনার, দীর্ঘদিন তার কন্ঠস্বর ডাবিং শিল্পীদের দিয়ে রেকর্ড করিয়ে ছবিতে রাখতে হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনয় ও হিন্দি ভাষা, দুটোই শিখে নিয়েছিলেন এই অভিনেত্রী।

শেখর ও তার ছেলে অধ্যয়ন সুমন বানসালির সিরিজে নবাব জোরাভার এবং তরুণ নবাব জুলফিকারের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও হীরামান্ডিতে দেখা গেছে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা, সাঞ্জিদা শেখ এবং তাহা শাহ বদুশাহের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST