৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

লন্ডনের রাস্তায় শাড়ি পরে গোলাপ হাতে ফারিণ

অনলাইন ডেস্ক : অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি রেইনবো চলচ্চিত্র উৎসবে যোগ দিতে লন্ডনে গিয়েছেন। এরপর সেখানে অবস্থানরত ভক্তদের গান গেয়ে শুনিয়েছেন। পাশাপাশি এ অভিনেত্রীকে লন্ডনের রাস্তায় ঘুরাঘুরি করতে দেখা গিয়েছে।

সোমবার (৩ মে) ফারিণ তার ফেসবুক পেজে একটি রিল ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আপনি যেখানেই যান শাড়ি পরুন।’

এ ভিডিওতে ফারিণ নিজেকে এক অভিনব লুকে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন। যেখানে তাকে রঙিন ফুলের নকশা করা শাড়ি পরে একগুচ্ছ গোলাপ হাতে দেখা যায়। এদিকে তার হালকা মেকাপ ও মিষ্টি হাসি অনুরাগীদের নজর কেড়েছে।

হাতে ছোট একটি ব্যাগ চোখে হালকা কাজল কপালে কালো টিপ যেন ফারিণকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। ভক্তদের অনেকে তাকে গোলাপ ফুলের সঙ্গে তুলনা করেছেন।

আরও পড়ুনঃ   শ্রদ্ধা জানাতেে এফডিসিতে অঞ্জনার মরদেহ

তাহসান জয় নামে এক অনুরাগী লাভ ইমোজি দিয়ে লিখেছেন, ‘সে নিজেও জানে না, যে সে নিজেই একটা ফুল।’ আরেক ভক্ত বলেন, ‘তুমি সবকিছুতেই অনেক সুন্দর। তোমাকে ভালো লাগে তোমার সাধারণ জীবন যাপনের জন্য।’

জানা যায়, রেইনবো চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে অবস্থিত রিচ মিক্স সেন্টারে দেখানো হবে ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। এবারের উৎসবে মোট ৩৮টি সিনেমা দেখানো হবে। বাংলাদেশ, ভারতসহ কয়েকটি দেশের প্রতিনিধি এতে উপস্থিত থাকবেন।

আরও পড়ুনঃ   অনন্যা ফাতিমা এখনো সিঙ্গেল!

গত ২৪ মে দেশের প্রেক্ষাগৃহে ‘ফাতিমা’ সিনেমাটি মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। এ ছবিতে ফারিণ অভিনয় করেছেন ২৬ বছর বয়সী একজন গ্রামের মেয়ের ভূমিকায়, যে ঢাকায় এসে তার ক্যারিয়ার গড়ে তোলার চেষ্টা করে।

 

এই সিনেমা দিয়ে ইরানের ঐতিহ্যবাহী ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার জিতেছেন ফারিণ। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, পান্থ কানাই, আয়শা মনিকা প্রমুখ। এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী ও শতাব্দী ওয়াদুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১১

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৩

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৫

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৬

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৯

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST