৩১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ হলো অর্জুন-মালাইকার

অনলাইন ডেস্ক : বলিউড তারকা মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্ক দীর্ঘ ৬ বছরের। খবরটি যখন প্রকাশ্যে আসে, সে থেকেই তোলপাড় শুরু হয় বলিউডের অন্দরমহলে। বয়সে অসম এই জুটির প্রেম নিয়ে জলঘোলাও কম হয়নি। এক পর্যায়ে তাদের সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জনও ওঠে। এবার শোনা যাচ্ছে, বিচ্ছেদ নিয়ে ইতোমধ্যে বোঝাপড়া শেষ করেছে এই তারকা যুগুল। তবে গুঞ্জন নয়, সত্যিই আলাদা হয়ে যাচ্ছেন অর্জুন-মালাইকা।

ভারতীয় গণমাধ্যমের খবর, অর্জুন-মালাইকার এক ঘনিষ্ঠ সূত্র তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এনেছে। কাগজে-কলমে নাকি তাদের সই-ছাপ্পাও সম্পন্ন। তবে এমন সিদ্ধান্ত নিয়ে কেউ কারও পক্ষে এখনও মুখ খোলেননি। কারণ, একে অপরের প্রতি শ্রদ্ধা আর সম্মান আজও অটুট রয়েছে অর্জুন-মালাইকার।

আরও পড়ুনঃ   অবশেষে সভাপতির নাম ঘোষণা করলেন নিপুণ

এদিকে বিচ্ছেদের গুঞ্জন চলতেই তাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির প্রবেশের কথা উঠেছিল। এমন ধারণার প্রেক্ষিতে অর্জুন-মালাইকার ওই সূত্র জানিয়েছে, তাদের বিচ্ছেদের ব্যাপারে কেউ নাক গলাক, সেটি তারা চাননা। তাই বিষয়টি গোপন রেখেই তারা বিচ্ছেদটি সম্পন্ন করেছেন। তবে বিচ্ছেদ হলেও একে অপরের শ্রদ্ধাশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী মালাইকার এটিই প্রথম বিচ্ছেদ নয়। এর আগে ২০১৭ সালে ১৮ বছরের সংসারের ইতি টেনে বিচ্ছেদ ঘটে আরবাজ খান ও মালাইকার। এর কয়েক বছর পর নতুন প্রেমের ছোঁয়া লাগে মালাইকার। বয়সে ১২ বছরের ছোট বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে শুরু করেন প্রেম। তখন গুঞ্জন ওঠে, অর্জুন কাপুরের জন্যই নাকি বিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ-মালাইকা।

আরও পড়ুনঃ   ‘ছোটবেলায় লুকিয়ে ছাদে গিয়েই বড়দের গোপন গল্পের বই পড়তাম’

 

গত বছরের মাঝামাঝি সময়ে অর্জুন-মালাইকার বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। এ সময় অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সামাজিক মাধ্যমে ‘আনফলো’ করে দেন মালাইকা। তাতেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। বয়সে অসম, ডিভোর্সি, এক সন্তানের মা মালাইকাকে নিজের পুত্রবধূ করতে মোটেই রাজি নন বনি কাপুর- বিচ্ছেদের কারণ হিসেবে এমনটিই ধারণা করছেন অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১০

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১১

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১২

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৪

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৫

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৬

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৭

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৮

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৯

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

২০

Design & Developed by: BD IT HOST