১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ ঘোষণার পর হঠাৎ রাকিবকে নিয়ে পোস্ট মাহির

অনলাইন ডেস্ক : বছর দেড়েক আগে নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে প্রকাশ্যে আর দেখা যায়নি। তবে এবার চিত্রটা ভিন্ন! হঠাৎ করেই নিজের ফেসবুক রাকিব সরকার এবং একমাত্র সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এই আলোচিত নায়িকা।

ছবি দুটির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মাশাআল্লাহ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। মজার বিষয় হলো, মাহি ছবিটি পোস্ট করার ঠিক এক ঘণ্টা আগেই একই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন রাকিব সরকারও।

আরও পড়ুনঃ   ১৪ সেকেন্ডের ভিডিওতে ঝড় তুললেন পরীমণি!

একই সময়ে মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে ইতোমধ্যেই নেট দুনিয়ায় তৈরি হয়েছে নতুন রহস্য। দুজনের সম্পর্কে তবে কি বরফ গলেছে? নতুন করে কি জোড়া লাগছে এই তারকা দম্পতির সংসার? নেটিজেনদের মধ্যে চলছে জোর গুঞ্জন।

মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তাই নতুন করে আশা দেখছেন। একজন নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আবার সব আগের মত হয়ে যাক।’ আরেকজনের কথায়, ‘একসাথে দেখে ভাল লাগলো।’ বেশিরভাগ ভক্তই তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ   ক্যারিয়ারের ছয় বছরের মাথায় বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল: জুলিয়া রবার্টস

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এই অভিনেত্রী। তাদের সংসারে রয়েছে এক পুত্রসন্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

২

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

৩

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

৪

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

৫

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৬

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৭

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৮

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৯

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

১০

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১১

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১২

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১৩

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৪

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১৫

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৬

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৭

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৯

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST