৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

এক ওভারে কত বল? প্রশ্ন শুনে অবাক তাসনুভা তিশা

অনলাইন ডেস্ক : গত সোমবার থেকে শুরু হয়েছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’। টি-২০ ফরম্যাটে আয়োজিত এই ৫ দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় সব তারকারা।

দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরের কয়েকটি ম্যাচ ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়াও চলছে তারকাদের প্র্যাকটিস সেশন, সঙ্গে মাঠে তাদের আনাগোনাও দেখা যায়।

‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ খেলছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি প্লে গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তবে এক প্রশ্নের মুখে পড়ে রীতিমতো অবাক বনে যান এই অভিনেত্রী। তাকে প্রশ্ন করা হয়- ‘এক ওভারে কত বল?’

আরও পড়ুনঃ   রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা

অভিনেত্রীর সেই প্রশ্নের জবাবের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। খানিকটা হতবাক হওয়ার পর অভিনেত্রী বলতে শুরু করেন, ‘প্রথমত, এইটা যদি আমি না জানি, তাহলে আমাকে সিসিটিতে নেওয়া হতো না। এছাড়াও এতদিনে জানা হয়ে গেছে, এক ওভারে কত বল। প্লিজ এই লেইম কোয়েশ্চনটা করবেন না হ্যাঁ?’

তাসনুভা তিশা বলেন, ‘এটা খুবই অফেন্সিভ একটি প্রশ্ন, যেখানে আমি ক্রিকেট খেলতে আসছি। যদিও ক্রিকেট আমার পেশা না, তারপরও আমি খেলতে আসছি। আর মিনিমাম জ্ঞান না থাকলে আমাকে অবশ্যই নিতো না। আর জ্ঞান না থাকলেও প্র্যাক্টিসের জন্য এতদিনে জ্ঞান হয়ে গেছে। সো, ছয় বল- এ এক ওভার, এটা সবাই জানে।’

আরও পড়ুনঃ   অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

জানা গেছে, ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’-এ এবারের আসরে তাসনুভা তিশা ছাড়াও অংশ নিয়েছেন দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, কর্নিয়া, আরেফিন রুমি, ইরফান সাজ্জাদ, রাফসান সাবাব, সাঞ্জু জন, সাজ্জাদ খান সান, তানহা তাসনিয়া, আরিয়ানা জামান, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া, আলিশাসহ অনেক তারকারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST