৩০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

অভিনেত্রীর পুরোনো ও বর্তমান ছবি দেখে চমকে গেলেন ভক্তরা

অনলাইন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের অভিনেত্রী অদিতি রাও হায়দারি। সম্প্রতি সঞ্জয়লীলা বানসালির হীরামান্ডি ওয়েব সিরিজে মূল নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরপরই নতুন করে ভক্তদের আলোচনায় এই অভিনেত্রী।

প্রথমবার ওটিটি-তে পা রেখেই বাজিমাত করেছেন বানসালি। এই সিরিজের স্টারকাস্ট মুগ্ধ করেছে দর্শকদের। মণীষা কৈরালা, সোনাক্ষি সিনহা, সাঞ্জিদা শেখ, রিচা চাড্ডা সবাইকে নিয়ে চলছে আলোচনা। তবে সবচেয়ে বেশি আলোচনা চলছে যে নামটি নিয়ে সেটি হলো অদিতি।

এই নায়িকার গজগামিনী হাঁটার স্টাইল রীতিমতো ভাইরাল। তার সৌন্দর্যে বুঁদ হয়ে আছেন দর্শকরা। এই চর্চার মাঝেই ভাইরাল হয়েছে অদিতির বেশ পুরনো একটা ছবি। যেখানে চেনাই যাচ্ছে না অভিনেত্রীকে। অদিতির পরিবর্তন দেখে রীতিমতো চমকে গেছেন ভক্তরা।

আরও পড়ুনঃ   এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ব্যক্তি নায়িকার বর্তমান ও পুরোনো দুটি ছবি প্রকাশ করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উনি কি খেয়েছিলেন?’

সেই ছবি দেখে অদিতিকে চেনাই মুশকিল। ভারি গাল, কপালে বড় টিপ, চিকন ভ্রু দেখে বোঝার উপায় নেই যে ইনিই হীরামান্ডির বিব্বোজান! ছবি স্পষ্ট ছিল অভিনেত্রীর মেদ।

আরও পড়ুনঃ   শঙ্কায় রাশমিকার সিনেমা!

নায়িকার পুরোনো সেই রূপ দেখে নেটিজেনরা নানা রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না।’ আরেকজন লিখেছেন, ‘অদিতি নিজেকে কী সুন্দর করে বদলেছেন।’

 

১৯৭৮ সালে জন্ম আদিতি রাও হায়দারির। মালায়ালাম সিনেমা প্রজাপতি (২০০৬) এর মাধ্যমে সিনেমার জগতে পা রাখেন তিনি। ইয়ে সালি জিন্দেগি (২০১১) এবং রকস্টার (২০১১), মার্ডার ৩ (২০১৩), ওয়াজির (২০১৬), এবং পদ্মাবত (২০১৮)-এর মতো হিন্দি সিনেমায় ছিলেন সহ-অভিনেত্রী হিসেবে কাজ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST