২২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দোর সাক্ষাৎ। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। রোববার (২২ নভেম্বর) মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমায় নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় নিরাপত্তা, অবৈধ অভিবাসন রোধ, মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মন্ত্রী কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে ইতালীয় নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজ সংস্কারপূর্বক বাংলাদেশ কোস্ট গার্ডকে হস্তান্তরের জন্য ইতালি সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) হিসেবে ব্যবহৃত এই জাহাজগুলো বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে বহুগুণ শক্তিশালী করেছে। ভবিষ্যতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল উপযুক্ত দেশ থেকে জি-টু-জি পদ্ধতিতে সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী এক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন উপদেষ্টা অসিফ মাহমুদ

পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে আলোচনায় মন্ত্রী জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও ৭টি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ব্রাউন ওয়াটার অপারেশন (বিডব্লিউও) এবং মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬ সফলভাবে সম্পন্ন করেছে। বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের জন্য ইতালিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান (এসএআর), জাহাজে তল্লাশি ও জব্দ অভিযান (ভিবিএসএস),ড্রোন অপারেশন এবং সামুদ্রিক পরিস্থিতি সম্পর্কে তথ্য বিশ্লেষণ (এমডিএ) ডাটা অ্যানালাইসিস বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের জন্য ইতালির কমান্ড্যান্টের সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নিকারের সভা অনুষ্ঠিত

ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো, বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি মেরিটাইম ডোমেইন এ্যাওয়ারনেস, এরোস্পেস টেকনোলজি, সার্চ এন্ড রেসকিউ অপারেশন এবং জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়া উভয় বাহিনী নিয়মিত যৌথ মহড়া, সেমিনার এবং পেশাদার বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধিতে একমত হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিবসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

২

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

৩

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

৪

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

৫

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

৬

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

৭

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৮

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

৯

নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে

১০

রাজশাহীতে তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

১১

আইডিইবির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী

১২

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

১৩

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা সভা

১৪

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৫

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৬

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর

১৭

নগরীর বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

১৮

রাজশাহীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

১৯

টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

২০

Design & Developed by: BD IT HOST