১৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিআরটিসি বাস ও রেললাইনে আগুন

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকেন গরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় দুটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুটি বাসই পুড়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টা ২৫ মিনিটের দিকে আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আকবর আলী বলেন, “এর পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।”

আরও পড়ুনঃ   ১০ দিন পর খুলে দেওয়া হলো সচিবালয়ের ৭ নম্বর ভবন

এদিকে রাজশাহীর চারঘাটে রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই লাইনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে স্বাভাবিক হয়।

জানা গেছে, দুর্বৃত্তরা রেললাইনে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি সংশ্লিষ্ট স্থানে আটকা পড়ে।

খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রেললাইনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি-না তা পরীক্ষা করতে স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   পুঠিয়ার গোপালহাটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ

রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম জানান, চারঘাটের নন্দনগাছী স্টেশনের পূর্বদিকের লাইনে বাগমারী এলাকায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১২টা ৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে রাত ১২টার দিকে নগরের শিরোইল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল এবং কোর্ট এলাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। তবে এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহতও হননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিআরটিসি বাস ও রেললাইনে আগুন

১

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ গ্রেপ্তার

৪

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক

৫

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

৬

ইরানে হামলা চালাতে মার্কিন প্রশাসনকে মোসাদ প্রধানের চাপ

৭

অনুকূল আবহাওয়ায় বরেন্দ্র অঞ্চলে রোপা আমনের বাম্পার ফলন

৮

তানোরে মোটর শ্রমিক ইউনিয়নের মুন্ডুমালা হাট শাখা কার্যালয় উদ্বোধন

৯

নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, বিশ হাজার টাকা জরিমানা

১০

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১১

নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব

১২

ভুল তথ্য ও অপতথ্য গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ, শেয়ারের আগে সত্যতা যাচাইয়ের আহ্বান

১৩

নগরীতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ১, খেলনা পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৬

গোদাগাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৭

রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

রুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি

১৯

বাঘায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST