৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

সোমবার সকালে অভিযান চালিয়ে দোকান দুটি বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আবছার সবুজ।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের পাশ থেকে মাদক কারবারের অভিযোগে দুটি চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকালে অভিযান চালিয়ে দোকান দুটি বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আবছার সবুজ।

অভিযান শেষে দুপুরের মধ্যে দোকানিদের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। টিনশেড ভবনে থাকা একটি চায়ের দোকানে দরজা থাকায় সেটি সিলগালা করা হয়েছে। অন্যদিকে, সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দেয়ালঘেঁষে থাকা দরজাবিহীন আরেকটি চায়ের দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে ওই টিনশেড ভবনে থাকা আরও দুটি দোকানের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ থাকলেও সেগুলো আপাতত বন্ধ করা হয়নি।

আরও পড়ুনঃ   ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৫ আগস্ট পর্যন্ত স্থগিত

এর আগে রোববার ডিসি কার্যালয়ের মাত্র ২০০ গজের মধ্যে মাদক কারবারের আস্তানা গড়ে ওঠার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, টিনশেড ভবনের একটি চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা, ট্যাপেন্টাডল ও ফেনসিডিল বিক্রি হয়ে আসছিল। ওই দোকানের মালিক জাকির হোসেন (৩৭) গত ১ নভেম্বর ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তারও হন। এরপরও তার দোকানটি চালু ছিল।

এ ছাড়া ডিসি কার্যালয়ের আশপাশে নিয়মিত মাদক সেবনের অভিযোগ রয়েছে। কার্যালয়সংলগ্ন ড্রেনগুলোতে প্রায়ই পাওয়া যায় ফেনসিডিলের খালি বোতল। এ নিয়ে সংবাদ প্রকাশের পরদিনই মাদক কারবারের অভিযোগে চায়ের দোকান দুটি বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আবছার সবুজ বলেন, ‘এখানে মাদকের আসর বসে। কেউ কেউ হয়তো মাদক সেবন করেছে। আমরা অভিযানে গিয়ে সরাসরি মাদক পাইনি। তারপরও দোকান দুটি বন্ধ করে দিয়েছি।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একই ভবনের অন্য দুটি দোকান বন্ধ না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করছি, সেখানে এ ধরনের পরিস্থিতি তৈরি হবে না। যদি হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘এখানে শুধু আমার অফিস নয়, এসপি অফিসও কত কাছে! এখানেই যদি মাদকের কারবার করতে পারে, তাহলে আর কী বলব! এখন যেহেতু প্রশ্ন উঠেছে, ওটা ভেঙে দেওয়া হলো। এখন আমরা এ ব্যাপারে জিরো টলারেন্সে আছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

১

গোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

২

সারের ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত অসত্য তথ্যের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের বক্তব্য

৩

রাজশাহীর ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

৪

সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে: আব্দুল আউয়াল

৫

জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

৬

আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক

৭

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

৯

সঠিক তথ্যের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব : রাজশাহী বিভাগীয় কমিশনার

১০

রাজশাহীর ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জাহানারা শামসুদ্দিন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১২

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিচ্ছে রুয়েট

১৩

নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

১৪

বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

বাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১৬

পুঠিয়ায় সমবায় সমিতির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

১৭

নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১৮

গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৯

অটোরিকশাচালক হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST