২৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

১ জুন রাসিকের ব্যবস্থাপনায় ৬৬ হাজার ৫১৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১ জুন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৪ পালিত হবে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ১ জুন রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এই ক্যাম্পাইনে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ১শ ৮১জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৩শ ৩২জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাসিকের প্যানেল মেয়র ১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম। সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা, পরিবার পরিকল্পনা স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে এ কার্যক্রম বাস্তবায়িত হবে।

আরও পড়ুনঃ   নতুন রাজশাহী বিনির্মাণের কারিগর রাসিক প্রশাসক রিটন

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম বলেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে প্রতি বছরের ন্যায় সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। একটি শিশুও যেন এ কার্যক্রমের বাইরে না থাকে সেজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ওয়ার্ড পর্যায়ে এ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সকলকে আন্তরিক হবার আহবান জানান। ভিটামিনের প্রয়োজনীয়তার বিষয়ে তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ বিষয়ে অনুরোধ জানান। দিবসটি সফল করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান তিনি।

আরও পড়ুনঃ   রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

সভাপতির বক্তব্যে কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ইপিআইসহ স্বাস্থ্য খাতে রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের সাফল্য। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে।

সংবাদ সম্মেলনে রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বিষয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, স্বাস্থ্য স্থায়ী কমিটির সদস্য ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আলফাতুন নেসা, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, সিটি হাসপাতালের ইনচার্জ ডা: তারিকুল ইসলাম বনি, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ দুলাল হোসেন। সঞ্চালনা করেন রাসিকের ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST