৪ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।ছবি: সংগ্রহীত

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই সরকারি হাসপাতালে দীর্ঘদিনের শয্যাসংকট, চিকিৎসক ও জনবল ঘাটতি, চিকিৎসা সরঞ্জামের অভাবসহ নানা সংকটের মধ্যে নতুন সভাপতির কাছে কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গত ২৮ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বুধবার (৪ নভেম্বর) ভূমিমন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   মেসিদের নতুন কোচ মাশ্চেরানো

স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে মিজানুর রহমান মিনুকে রামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।

প্রজ্ঞাপনের অনুলিপি হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি মনোনীত সভাপতিকে বিষয়টি অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক রোগী প্রতিদিন রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। রোগীর তুলনায় শয্যাসংখ্যা অপ্রতুল হওয়ায় অনেককে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হয়। এর সঙ্গে রয়েছে চিকিৎসক ও অন্যান্য জনবলের ঘাটতি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ   তানোরে মৎস্যচাষের মটরে অবৈধ সেচ বাণিজ্য, কৃষকদের মধ্যে চরম অসন্তোষ

এ অবস্থায় নতুন সভাপতি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দায়িত্ব হাসপাতালের ব্যবস্থাপনায় কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সেদিকে তাকিয়ে রয়েছেন রোগী, স্বজন ও সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, ব্যবস্থাপনা কমিটির সক্রিয় উদ্যোগে শয্যা ও জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং সার্বিক সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য : স্বরাষ্ট্রমন্ত্রী

১

রামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিনু

২

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

৩

চার দিনের সফরে কাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

৪

রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত

৫

দেশজুড়ে ৫০৯ কেন্দ্রে হবে মাদ্রাসার দুই স্তরের বৃত্তি পরীক্ষা

৬

গোলকধাঁধার সাফ, আগামীকাল হচ্ছে না ট্রফি উন্মোচন

৭

তাহসিফ হত্যা মামলার শুনানিতে সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারক

৮

ফের এক সিনেমায় চঞ্চল-তুষি-সিয়াম

৯

১৫ বছর ধরে মিমিকে আগলে রেখেছেন যিনি

১০

বাঘায় রেলব্রিজে পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন

১১

বাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলী

১২

বাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে পৌর প্রশাসক

১৩

হাজার কোটি টাকার দায় মাথায় নিয়ে উৎপাদনে রাজশাহী চিনিকল

১৪

মান্দায় ময়না রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার

১৫

গোদাগাড়ীতে কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

১৬

শপথ নিলেন মির্জা ফয়সল ও এলিজা জামান

১৭

ট্রাক থেকে ৯৮৭০ ইয়াবা উদ্ধার, দুইজন গ্রেপ্তার

১৮

গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি প্রকাশ করার অপরাধে গ্রেপ্তার ১

১৯

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট

২০

Design & Developed by: BD IT HOST