
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রামনগর লালবাগ গ্রামের মো: আ: রহমান ওরফে সরকারের ছেলে মো: রবিউল ইসলাম মিনাল (৩২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST