২৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার, বাঘা : গত ২৮ অক্টোবর ২০০৬ সালে পল্টনে লগি-বৈঠার তাণ্ডবে মানবতাবিরোধী নৃশংস হত্যাকাণ্ডে খুনিদের দায়ের করা মামলা পুনরায় সচল করে তাদের গ্রেপ্তার ও দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বাদ আছর ঐতিহাসিক তেঁতুলতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা জামায়াত এর আয়োজন করেন।

সমাবেশে বক্তারা বলেন, লগি-বৈঠার নির্মম আঘাতে নিহতদের স্মরণ করে সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডব ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা। দেশের জনগণের দাবি অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়ের করা মামলা পুনরায় সচল করে তাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, ওইদিন শুধু ঢাকায় নয়, সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতেছিল যা বিশ্ব গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত ও বিশ্ববাসীর কাছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটি দেশের রাজনৈতিক ইতিহাসের একটি মর্মান্তিক ঘটনা। দেশে রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার অবসান ঘটিয়ে ন্যায়বিচার ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুনঃ   নেতাকর্মীদের দ্রুত সহায়তার নির্দেশ জামায়াত আমিরের

সূত্রমতে, ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীরা পল্টন এলাকায় লগি-বৈঠা আর অস্ত্র হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল জামায়াত ও ছাত্রশিবিরের নিরস্ত্র নেতাকর্মীদের ওপর। শেখ হাসিনার নির্দেশে দিন-দুপুরে পিটিয়ে ছয় জনকে হত্যা করা হয়। আহত হন বহু নেতাকর্মী। শুধু তাই নয়, লাশের ওপর নৃত্য-উল্লাসে মেতে ওঠে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য এবং বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. জিন্নাত আলী, উপজেলা জামায়াতের আমির আব্দুল আল মামুন (নূহ), উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইউনুস আলী, বাঘা পৌর জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ সাবদার হোসেন, উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   উত্তরা ইপিজেড এ  শ্রমিক হত্যার বিরুদ্ধে  জবি শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ "

সমাবেশে ২৮ অক্টোবরে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সেই সঙ্গে যারা আহত ও পঙ্গুত্ববরণ করেছেন এখনো মানবেতর জীবন-যাপন করছেন, তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST