২৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

স্টাফ রিপোর্টার : নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, দেশ, জাতি ও যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণে যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর সদর হাসপাতাল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরও পড়ুনঃ   শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

সমাবেশে রিটন বললেন, যুবদল একটি ঐতিহ্যবাহী যুব সংগঠন। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনটির নেতাকর্মীরা সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে তারুণ্যের শক্তি, মেধা, সাহস ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।

তিনি বললেন, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দায়িত্বশীলতা ও জনকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুবদলকে যুবসমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

রাজশাহী নগরীর উন্নয়ন প্রসঙ্গে রিটন বললেন, রাজশাহী মহানগর সবার। এই নগরীকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে হবে। প্রধানমন্ত্রীর সহযোগিতা ও নেতৃত্বে রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনটির সদস্যসচিব রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্যসচিব এমদাদুল হক লিমন প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৫

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৬

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৭

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

৯

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১০

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১১

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১২

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৩

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৪

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৬

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৭

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

১৮

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

১৯

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

২০

Design & Developed by: BD IT HOST