২৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি রোববার পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীর তীরে প্রস্তাবিত ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্টাফ রিপোর্টার : আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় সাত কোটি মানুষ এর সুবিধা পাবে। পাশাপাশি এ অঞ্চলের সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত মানুষের আর্থসামাজিক উন্নয়নের পথ সুগম হবে।

রোববার পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীর তীরে প্রস্তাবিত ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আড়াই মাসের মাথায় এ ধরনের একটি বড় উদ্যোগ নিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং প্রকল্প। প্রকল্পের প্রথম পর্যায়ে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রথম পর্যায়ের কাজ চলাকালেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে এখন পর্যন্ত মোট ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ   বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানির মামলা খারিজ

শহীদউদ্দীন চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালে প্রকল্পটির উদ্যোগ নিয়েছিলেন। ২০১৬ সালের মধ্যে পদ্মা ব্যারেজের কাজ শেষ হওয়ার আশা করা হয়েছিল। তাঁর মতে, এ ধরনের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচিত সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের ও জনগণের স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে এর উজানে ১৬৫ কিলোমিটার নদী অংশে পানি সংরক্ষণ করা হবে। এতে পানির চাপ ও উচ্চতা বাড়বে। এ কারণে পাবনাসহ সংশ্লিষ্ট এলাকার শহররক্ষা বাঁধের উচ্চতা ও সক্ষমতা বাড়ানোর প্রয়োজন হবে। বিষয়গুলো প্রকল্পে বিবেচনায় রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে ২টি আসনে, জামায়াত ১টি, বিএনপি ১টিতে জয়ী

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে ব্যারেজের ৭৮টি গেটই খোলা রাখা হবে। ফলে বন্যার আশঙ্কা তেমন থাকবে না বলে আশা করা হচ্ছে।

এ সময় পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরেফা সুলতানা রুমা, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক প্রকৌশলী হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী

২

পল্লী সঞ্চয় ব্যাংকের ৬০ কোটি টাকার লভ্যাংশের চেক সরকারি কোষাগারে হস্তান্তর

৩

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী

৪

তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী

৫

জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

৬

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের উদ্বোধন : পানিসম্পদমন্ত্রী

৭

ওয়ার্কার্স পার্টির নেতা দেবাশিষ প্রামাণিক দেবু মারা গেছেন

৮

‘স্নাইপার’ মন্তব্যে আবু বকরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি

৯

শিবগঞ্জ থেকে ঢাকাগামী বাস হতে ১০০ বোতল এস্কাফসহ গ্রেফতার ২

১০

বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন

১১

মান্দায় আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

১৩

ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ জেলা প্রশাসকের

১৪

তিন যুগ পর রাবি স্টেশনে থামল ট্রেন

১৫

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদ্‌যাপিত হলো দুর্গাপূজা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজশাহীতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

১৭

রাজশাহীতে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৮

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১.৬৭ কেজি হেরোইন উদ্ধার

১৯

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST