২৫ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত নারীসহ ৫ মাদক ব্যবসায়ী। ছবি- আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটস উদ্ধারসহ মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক সোয়া ৩টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বড় পুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আ: সামাদের ছেলে মো: কালু (৪৪) এবং মৃত রফিকুল ইসলামের মেয়ে এবং মো: কালুর স্ত্রী মোসা: শরিফা বেগম (৪০)-কে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত কালুর বসতবাড়ির দক্ষিণ পাশে নির্মানাধীন বাড়ীর সামনে বিশেষ কৌশলে বালুর স্তুপের মধ্য বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত শরিফা দীর্ঘদিন ধরে তার স্বামী কালুর সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

অপরদিকে, চন্দ্রিমা থানা পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে খড়খড়ি বাইপাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে নারিকেল বাড়িয়া গ্রামের মো: আমান উল্লাহর ছেলে মো: নুর ইসলাম (৩৫)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, আসামি নুর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আএমপির বিভিন্ন থানায় মোট ৭টি মাদক ও ১টি জুয়া আইনে মামলা রয়েছে।

এছাড়াও, চন্দ্রিমা থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মেহেরচন্ডী উত্তরপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো: পাভেল (২৯)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে পাভেল’কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তাছাড়াও, বোয়ালিয়া থানা পুলিশ গত ২৩ অক্টোবর রাত আনুমানিক পৌনে ১১টার দিকে রামচন্দ্রপুর বৌ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে টিকাপাড়া গোরস্থান গ্রামের মৃত সমির আলীর ছেলে বর্তমানে রামচন্দ্রপুর বৌ বাজার গ্রামে বসবাসরত মো: শাহিন আলী ওরফে সদা (৩৫)-কে গ্রেপ্তার করে। এসময় সদার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

২

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

৩

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

৪

কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান

৫

রাজশাহীর সিনিয়র আইনজীবী রুনু’র ইন্তেকাল

৬

বাঘায় ইউএনও-এর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন

৭

বাঘায় শিক্ষক আশরাফ আলীর ইন্তেকাল

৮

মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

৯

নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

১০

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১১

নগরীতে গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ১

১২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

১৩

রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

১৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

১৬

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

১৭

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

১৮

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ

১৯

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST