মোজাম্মেল হক, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬-এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৪, ৫ ও ৬ অক্টোবর (রবিবার, সোমবার ও মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়া যাবে।
৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। এরপর ১১ অক্টোবর (রবিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
নির্বাচনের সব প্রস্তুতি শেষে আগামী ২৬ অক্টোবর ২০২৬ (সোমবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনার জন্য ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST