
স্টাফ রিপোর্টার : রাজশাহী রেলওয়ে স্টেশনে এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগ করে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন রুটের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
রোববার (২০ সেপ্টম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখার সময় পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল।
সূত্র জানিয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষের উপস্থিতির জন্য নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার রাত ১১টা ৪০ মিনিটের মধ্যে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত না হলে ‘মার্চ টু রাজশাহী রেল স্টেশন’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সময়সীমা শেষ হওয়ার পর সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের এ কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
এদিকে রেলপথ অবরোধের কারণে রাজশাহীর সঙ্গে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে শিক্ষার্থীদের অবস্থান ও কর্মসূচি চলমান রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST