১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

শুক্রবার দিবাগত রাতে খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে আগুনে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি।

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু ও সাতটি ভেড়া পুড়ে মারা গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গবাদিপশুর মালিক মো. দবিবুর রহমান।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখতে পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোয়ালঘরের ভেতরে থাকা গবাদিপশুগুলো বের করে আনা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ   জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ইয়োমিকটা এর উদ্বোধন

দবিবুর রহমান বলেন, গরু ও ভেড়াগুলোই ছিল তাঁর পরিবারের আয়ের অন্যতম উৎস। এগুলো পালন করে তিনি সংসারের খরচ চালাতেন। এক রাতের আগুনে তাঁর পাঁচটি গরু ও সাতটি ভেড়া পুড়ে মারা গেছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন নতুন করে গবাদিপশু কেনার মতো সামর্থ্য তাঁর নেই।

আরও পড়ুনঃ   বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

শেরপুর ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। গোয়ালঘরে থাকা গরু ও ভেড়া পুড়ে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১০

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১১

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

১২

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

১৩

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

১৪

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১৫

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১৬

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

১৭

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

১৮

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

১৯

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST