১২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

অনলাইন ডেস্ক : জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন উপস্থাপনা ও মডেলিং জগতের পরিচিত মুখ ইসরাত পায়েল। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা ও উদ্যোক্তা। সামাজিক মাধ্যমে বিয়ের খবর নিশ্চিত করেছেন পায়েল নিজেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেছেন ইসরাত পায়েল। তাতে দেখা যায়, লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছেন তিনি।

ছবিগুলো প্রকাশ করে পায়েল লিখেছেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরী-র সাথে আমার বিয়ে হয়েছে।

আরও পড়ুনঃ   কাল বাংলাদেশে আসতে পারে আইসিসির পর্যবেক্ষক দল

এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসাথে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসাথে টিকে থাকতে পারি।

পরে নিজের পোস্টের মন্তব্য ঘরে ইসরাত পায়েল লেখেন, বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চায় সারাজীবন টিকে যাবে আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।

আরও পড়ুনঃ   তানোরে স্মরণকালের সর্ববৃহৎ গণমিছিল ও পথসভা

জানা গেছে, ইসরাত পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী; যুক্তরাজ্যে বেশ কিছু ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ছোট পর্দা ও বড় বড় ইভেন্টে উপস্থাপক হিসেবে নিয়মিত মুখ ইসরাত পায়েল। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠান উপস্থাপনা করে দর্শকপ্রিয়তা পান। দেশের অধিকাংশ টেলিভিশন চ্যানেলেই উপস্থাপনায় তার সরব উপস্থিতি ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১০

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১১

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১২

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৩

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৪

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৬

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৭

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৮

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৯

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

২০

Design & Developed by: BD IT HOST