২৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

সংসার ভাঙছে হার্দিক পান্ডিয়া-নাতাশার

অনলাইন ডেস্ক : সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে প্রেমের পর বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। ২০২০ সালের ৩১ মেয়ে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। একই বছরের জুলাই মাসে প্রথম সন্তানের মা হন দম্পতি।

চলতি বছর আইপিএলে মোটেও ভালো মৌসুম কাটাতে পারেননি হার্দিক। তার দল মুম্বাই সবার আগে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। স্বামীর বাজে পারফরম্যান্সের কারণে অনলাইনে বুলিংয়ের শিকার হয়েছিলেন ক্রিকেটারের স্ত্রী।

তবে এবার শোনা যাচ্ছে, সংসার ভাঙছে হার্দিক-নাতাশার। সামাজিক যোগাযোগ মাধ্যমেই ছড়িয়েছে এই গুঞ্জন। যেখানে দাবি করা হচ্ছে, হার্দিক ও নাতাশা দু’জনেই একে অপরকে নিয়ে কোনো স্ট্যাটাস দিচ্ছেন না। এমনকি নাতাশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও মুছে ফেলা হয়েছে পান্ডিয়া নাম।

আরও পড়ুনঃ   জুটি বাঁধছেন শুভাঙ্কি-আরিয়ান, থাকছে চমক


নেটিজেনদের দাবি, নাতাশার জন্মদিন ছিল ৪ মার্চ, তবে সেদিন হার্দিক স্ত্রীকে নিয়ে কোনো পোস্ট করেননি। শুভেচ্ছা জানাতেও দেখা যায়নি। এমনকি সন্তানকে ছাড়া নাতাশা হার্দিকের সঙ্গে সকল ছবি, পোস্টও মুছে ফেলেছেন।

এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে ভক্তরাও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘এতে মোটেও অবাক হইনি! হতেই পারে।’ আরেকজন লিখেছেন, ‘ঠিক আছে, তবে হার্দিকই ওর সঙ্গে প্রতারণা করেছেন। স্ত্রীকে রেখে লন্ডনে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা ঘুরেছে।’

আরও পড়ুনঃ   জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির, রয়েছে বিশেষ কারণ

তবে কেউ কেউ এমন দাবিকে গুজব বলেও মন্তব্য করেছেন। তাদের যুক্তি, পান্ডিয়া আইপিএলে বুলিংয়ের শিকার হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলছেন এই দম্পতি। তাদের বিচ্ছেদের সম্ভাবনা নেই।

তবে এ বিষয়ে হার্দিক বা নাতাশার কেউই কোনো মন্তব্য করেননি। আইপিএল থেকে বিদায়ের পর পান্ডিয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন বিশ্বকাপের প্রস্তুতি গ্রহণে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST