২৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রোববার বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল

অনলাইন ডেস্ক : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আগামী রোববার সন্ধ্যার দিকে আঘাত জানতে পারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে। বৃহস্পতিবার ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) এ তথ্য জানিয়েছে।

চলতি মৌসুমে বঙ্গোপসাগরে এটিই প্রথম ঘূর্ণিঝড়। ভারত মহাসাগর অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের পদ্ধতি অনুসারে ঝড়টির নামকরণ করা হয়েছে রেমাল।

আইএমডির বিজ্ঞানী মনিকা শর্মা বলেছেন, ‘শুক্রবার সকালের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে ঘনীভূত হবে। শনিবার সকালে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং রোববার সন্ধ্যার মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছাবে।’

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে শশুরের হাতে পুত্রবধূ ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০২ কিলোমিটার হতে পারে।

ভারতের আবহাওয়া অফিস পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, মিজোরাম, ত্রিপুরা ও দক্ষিণ মণিপুরের উপকূলীয় জেলাগুলিতে ২৬-২৭ মে খুব ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। সেইসঙ্গে সমুদ্রে থাকা জেলেদের উপকূলে ফিরে যেতে এবং ২৭ মে পর্যন্ত বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   আ.লীগ নেতার বিরুদ্ধে মন্দিরের চাল আত্মসাতের অভিযোগ

রেমালের মানে

ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘রেরিমাল’। নামকরণ করেছে ওমান। আরবিতে এর অর্থ বালি। আবহাওয়াবিদের ধারণা, ঘূর্ণিঝড় রেমাল ২৬ মে সকাল ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা জেলা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মধ্যবর্তী উপকূলীয় এলাকার ওপর দিয়ে স্থল ভাগে আঘাত করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST