৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

অনলাইন ডেস্ক : গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর এলিট ইউনিটটি বলেছে, মার্কিনিদের এমকিউ-১ ড্রোনটি হরমুজে শনাক্ত ও ধ্বংস করা হয়। এতে ব্যবহার করা হয় নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

তবে বিপ্লবী গার্ডের এ দাবির ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

হরমুজে চালকহীন মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

আলাদাভাবে হরমুজ প্রণালি থেকে মার্কিন সামরিক বাহিনীর একটি সাবমেরিন ড্রোন আটক করার দাবি করেছে বিপ্লবী গার্ড । মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ওই দাবি করেছে আইআরজিসি।

আরও পড়ুনঃ   পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে দীর্ঘদিনের অন্ধকারের অবসান, জ্বলল আলোর বাতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম শ্বাসনালীখ্যাত এই জলপথ অবরুদ্ধ করে রেখেছে তেহরান।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘‘আজ ভোরের দিকে এক জটিল গোয়েন্দা ও সামরিক অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে মার্কিন সন্ত্রাসী বাহিনীর একটি সর্বাধুনিক, চালকহীন ও স্মার্ট সাবমেরিন আটক করেছে আইআরজিসির নৌবাহিনী।’’

আরও পড়ুনঃ   চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

‘‘এই স্মার্ট সাবমেরিনটি পানির নিচের প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন; যা ২০২৫ সালে মার্কিন সন্ত্রাসী বাহিনীর বহরে যুক্ত করা হয়েছিল।’’

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ওই সাবমেরিন বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এর ছবি প্রকাশ করা হবে।’’

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চালকহীন এই যান পানির নিচে নজরদারি ও পর্যবেক্ষণ, সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি, মাইন শনাক্তকরণ এবং সাবমেরিন ক্যাবল ও পাইপলাইন পরিদর্শন করার সক্ষমতা রয়েছে।

সূত্র: তাসনিম নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১০

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১১

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১২

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

নগরীতে পবা থানা এলাকায় চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার

১৫

বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

১৬

বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদের

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৮

রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

১৯

রাজশাহীতে সারের সংকট নেই : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST