৩০ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের

রবিবার বিকেলে নগর ভবনে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। রবিবার বিকেলে নগর ভবনে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ফুটপাত দখলমুক্তকরণসহ নগরীর বিভিন্ন মার্কেটের সমস্যাসমূহ তুলে ধরেন। রাসিক প্রশাসক ব্যবসায়ীদের মার্কেটের বিদ্যমান সমস্যাসমূহ দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি। এ নগরীর উন্নয়ন ও শহরটাকে আরো সুন্দরভাবে সাজাতে সকলের সহযোগিতা প্রয়োজন। নাগরিকদের নির্বিঘ্নে চলাচল ফুটপাত ব্যবসায়ীদের পুর্ণবাসনের উদ্যোগ নিতে হবে। শালবাগান, নওদাপাড়া কাঁচাবাজার নির্মাণ কাজ এগিয়ে চলেছে। লক্ষ্মীপুরে আরও একটি মার্কেট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এই মার্কেটের কাজ সম্পন্ন হলে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা আরও সহজ হবে।

আরও পড়ুনঃ   নাটোরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

তিনি আরো বলেন, সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক তৈরী, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশু পার্কের উন্নয়ন, গলগফুর থেকে ফায়ারসার্ভিস মোড় রাস্তা প্রশস্তকরণ, আলিফ লাম ভাটা মোড় হতে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক নির্মাণ, খেলার মাঠ নির্মাণ, আধুনিক শ্লটার হাউজ নির্মাণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন কাজ এগিয়ে চলেছে।

আরও পড়ুনঃ   ‘বাংলাদেশের মতো পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপ শেষ হয়ে যাবে’

মতবিনিময়কালে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, ভারপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মনোয়ার সুলতান, হড়গ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আহসান হাবীব সহ উপশহর নিউমার্কেট ব্যবসায়ী সমিতি, মৎস্য ব্যবসায়ী সমিতি, করিম সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, দারুচিনি প্লাজা ব্যবসায়ী, জলিল বিশ্বাস মার্কেট ব্যবসায়ী সমিতি, মনিবাজার ব্যবসায়ী সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন মার্কেটের সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST