২৮ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫ ঘটিকায় রুয়েটের গেট সংলগ্ন চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয় ।

স্টাফ রিপোর্টার : আইসিটি স্নাতক ও চাকুরিজীবীদের পেশাজীবী সংগঠন, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ (আইসিটিইএসবি) এর রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ তালগাছের চারা রোপণ করা হয়েছে। দেশে ক্রমবর্ধমান বজ্রপাতের ঝুঁকি কমাতে এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫ ঘটিকায় রুয়েটের গেট সংলগ্ন চত্বরে তালগাছের চারা রোপণের মাধ্যমে উদ্বোধন করা হয় উক্ত কর্মসূচির।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার ও সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল ওয়াহাব। সভাপতিত্ব করেন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ। পরিচালনা করেন আইসিটিইএসবি এর মহাসচিব ও রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌ. মোঃ ফিরোজ আলী।

আরও পড়ুনঃ   রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এসময় উপস্থিত ছিলেন রুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী, রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের রিয়াদ খান রাতুল, মোঃ লাবলু ও আফ্রিদী খান সহ রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। তালগাছের চারা রোপণ কর্মসূচিটি সফল করতে সার্বিক সহযোগিতা করে সেন্টার ফর গ্লোবাল এনভায়রেনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (সিজিইডি)।

আরও পড়ুনঃ   রাজশাহী -৫ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী নজরুল মন্ডল

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক গ্রেপ্তার

পুঠিয়ায় জমি অবৈধ দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু

রাজপাড়া থানা জামায়াতের রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা

১০

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

১১

ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

১২

নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০

১৩

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : সিইসি

১৪

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

১৫

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম

১৬

রাজশাহীর পবাতে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত

১৭

রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যানের সাক্ষাৎ

১৮

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান

১৯

রাজশাহীতে নারী উদ্যোক্তাদের নিয়ে চার দিনব্যাপী মেলা

২০

Design & Developed by: BD IT HOST