২৩ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

ফিতা কেটে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী ব্যাটালিয়ন বিজিবি-১ এর অধিনায়ক লেপ্টেনেল কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

স্টাফ রিপোর্টার : সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে রাজশাহীর গোদাগাড়ীতে গবাদি পশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

বিজিবি ১ব্যাটালিয়ানের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রে। এ সময় ফিতা কেটে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী ব্যাটালিয়ন বিজিবি-১ এর অধিনায়ক লেপ্টেনেল কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। তাঁদের দেখে গোদাগাড়ীর অন্য যুবকরাও উৎসাহিত হবেন বলে আশা করেন তিনি। প্রশিক্ষণার্থীদের স্বাবলম্বী হতে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতা নেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ   ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের তালিকা চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

এ সময় তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মের অগ্রযাত্রায় বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় পাশে থাকবে। সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের সঠিক পথে পরিচালিত করতে বিজিবির বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী মানুষের জন্য বিভিন্ন ধরনের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। ভবিষ্যতে প্রশিক্ষণার্থীদের আগ্রহ ও সরকারি সহযোগিতা পাওয়া গেলে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুনঃ   শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্টরা জানান, সীমান্তবর্তী এলাকার বেকার ও কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ করে বৈধ কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ উদ্যোগে খামার গড়ে তুলে আয় করতে পারবেন।

মাসব্যাপী এ প্রশিক্ষণে সীমান্ত এলাকার ২০ জন অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ১১ জন নারী। প্রশিক্ষণে গবাদি পশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, খাদ্য ও পরিচর্যা, রোগ প্রতিরোধ, প্রজনন, খামার ব্যবস্থাপনা এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর

১

নগরীর বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

২

রাজশাহীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৩

টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

৪

গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত : এমপি ফজলে হুদা

৫

কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা : রাসিক প্রশাসক

৬

বারহাট্টায় প্রাথমিক শিক্ষায় জনবল সংকট, ৭১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

৭

রাজশাহীতে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৮

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

৯

নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআই

১০

খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে প্রাণ গেল শিশুর

১১

নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার

১২

পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

১৩

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার

১৪

রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক

১৫

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৬

রিজার্ভ ছাড়াল ৩৪ বিলিয়ন ডলার

১৭

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে নাটোর ট্রাফিক পুলিশের কার্যক্রম

১৮

রাজশাহীর কোন ইউনিয়নে কখন নির্বাচন

১৯

রাজশাহী সীমান্তে ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও চোরাই পণ্য জব্দ

২০

Design & Developed by: BD IT HOST