১০ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত ২ আসামি।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হাজীনগর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নন্দীগ্রাম এলাকার মোঃ রাকিবের ছেলে মোঃ রশিদ সাগর(২৭)। অন্যজন হলেন উপজেলার পতকৈল এলাকার মোঃ আজাহারের ছেলে মোঃ মাসুদ রানা(২৫)।

আরও পড়ুনঃ   হিফজুল কোরআন ও ক্বিরাত প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা স্মারক প্রদান

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার ওসির নেতৃত্বে হাজীনগর ইউনিয়নের নন্দীগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, আটককৃত দুজন ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

১০

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

১১

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১২

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

১৪

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

১৫

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

১৬

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

১৭

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

১৮

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST