১ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণের চাবি ও কাগজপত্র তুলে দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন। ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে রাজশাহীর পবা উপজেলায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় পবা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব উপকরণের চাবি ও কাগজপত্র তুলে দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মোহাম্মদ শফিকুল হক মিলন।

তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণে শুধু আর্থিক সহায়তা নয়, টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সবচেয়ে কার্যকর উদ্যোগ। অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিনের মতো আয়বর্ধক উপকরণ উপকারভোগীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। তিনি আরও বলেন, সরকার পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মমুখী প্রকল্প বাস্তবায়ন করছে এবং এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, সরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রান্তিক মানুষের জন্য টেকসই জীবিকার ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   মাগুরার সেই শিশুটি এখনও অচেতন

এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করলে উপকারভোগীরা নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। তিনি সবাইকে দায়িত্বশীলভাবে প্রকল্পের সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান। অটোরিকশার চাবি হাতে পেয়ে নওহাটা পৌরসভার বায়া মধ্যপাড়া এলাকার আব্দুর রশিদ আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি কখনো ভাবিনি নিজের একটি অটোরিকশা হবে। এই সহায়তা আমার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিল। এখন নিয়মিত আয় করে সংসার চালাতে পারব। এজন্য আমি সরকার, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার দুর্গাপুর উপজেলার প্রোগ্রাম অফিসার মো. রাকিবুল হাসান জানান, কাতার চ্যারিটির অর্থায়নে ‘অটোমোটিভ লাইভলিহুড প্রজেক্ট’ বাস্তবায়ন করছে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা। প্রকল্পটির লক্ষ্য অটোমোবাইল খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা। এ প্রকল্পের আওতায় রাজশাহী জেলার নয়টি উপজেলায় মোট চারটি অটোরিকশা ও ট্রাইসাইকেল এবং তিনটি মিলিং মেশিন বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

এরই ধারাবাহিকতায় পবা উপজেলার নির্বাচিত উপকারভোগীদের মাঝেও এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে পবা উপজেলা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার প্রতিনিধিসহ উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইসহ ৩ জন নিহত

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১১

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

১৫

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

১৬

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

১৭

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

১৮

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

১৯

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST